• সিলেট, রাত ২:৫৩, ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

দিপুর খাকী কার্টুনে যা পেল র‌্যাব-৯

admin
প্রকাশিত জুন ১৯, ২০২৬
দিপুর খাকী কার্টুনে যা পেল র‌্যাব-৯

Manual3 Ad Code

দিপুর খাকী কার্টুনে যা পেল র‌্যাব-৯

নিজস্ব প্রতিবেদক

 

সুনামগঞ্জ থেকে ৫০ বোতল দেশি মদসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। বৃহস্পতিবার (১৮ জুন) আনুমানিক বিকেল পৌনে ৪টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত ব্যক্তি- দিপু লাল (৩৭)। তিনি সুনামগঞ্জ জেলার সদর থানার উত্তম লাল কলোনীর কৃপা লালের ছেলে।

Manual4 Ad Code

 

Manual6 Ad Code

র‌্যাব জানায়, বৃহস্পতিবার (১৮ জুন) আনুমানিক বিকেল পৌনে ৪টার দিকে র‌্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল সুনামগঞ্জ জেলার সদর থানাধীন শিল্পকলা একাডেমির সামনে অভিযান চালিয়ে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায, তার হেফাজতে মাদকদ্রব্য দেশি মদ রয়েছে। পরবর্তীতে তল্লাশী চালিয়ে খাকী রঙের একটি কার্টুনের ভেতর থেকে ৫০ বোতল দেশি মদসহ তাকে গ্রেফতার করা হয়।

Manual7 Ad Code

 

Manual1 Ad Code

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ‘পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রি. এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত সুনামগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।’

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com