• সিলেট, দুপুর ২:৪৪, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

মেট্রোপলিটন ইউনিভার্সিটি ন্যাশনাল মডেল ইউনাইটেড নেশনস’র সমাপনী শনিবার

admin
প্রকাশিত জুন ২৭, ২০২৬
মেট্রোপলিটন ইউনিভার্সিটি ন্যাশনাল মডেল ইউনাইটেড নেশনস’র সমাপনী শনিবার

Manual7 Ad Code

মেট্রোপলিটন ইউনিভার্সিটি ন্যাশনাল মডেল ইউনাইটেড নেশনস’র সমাপনী শনিবার

অনলাইন ডেস্ক

Manual6 Ad Code

মেট্রোপলিটন ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশনের আয়োজনে তিনদিনব্যাপী “মেট্রোপলিটন ইউনিভার্সিটি ন্যাশনাল মডেল ইউনাইটেড নেশনস (MUNMUN) ২০২৬”-এর সমাপনী শনিবার অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এই সমাপনীর আয়োজন করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২৫ জুন) সিলেট জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে এমইউমুন’র উদ্বোধন হয়।

“Global Crossroads: Innovation, Conflict, and the Future of International Order” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ সম্মেলনে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন। আন্তর্জাতিক সম্পর্ক, বৈশ্বিক শাসনব্যবস্থা, প্রযুক্তিগত পরিবর্তন, কূটনীতি এবং সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ বিষয়ে মতবিনিময় ও আলোচনার সুযোগ সৃষ্টি করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

 

Manual7 Ad Code

এমইউমুন ২০২৬-এর মহাসচিব মেহেজাবিন চৌধুরী সম্মেলনের কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা ঘোষণা করেন।

Manual6 Ad Code

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য জান্নাতুল ইসলাম, স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের ডিন ড. মো. মাসুদ রানা, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মোহাম্মদ মোস্তাক আহমদ, মেট্রোপলিটন ইউনিভার্সিটির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) খন্দকার মকসুদ আহমেদ, সেন্টার ফর স্ট্র্যাটেজি অ্যান্ড পলিসি ইনোভেশনের পরিচালক এবং মেট্রোপলিটন ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশনের উপদেষ্টা চৌধুরী মুজাদ্দিদ আহমেদ এবং মেট্রোপলিটন ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশনের প্রাক্তন সহ-সভাপতি অর্কাতুল জান্নাত অর্পা।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য জান্নাতুল ইসলাম। তিনি সম্মেলনের সকল প্রতিনিধি, অতিথি, আয়োজক এবং কার্যনির্বাহী পরিষদের সদস্যদের শুভেচ্ছা জানান। তরুণদের বুদ্ধিবৃত্তিক বিকাশ, নেতৃত্বের গুণাবলি এবং আন্তর্জাতিক বিষয়াবলি সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে মডেল ইউনাইটেড নেশনসের গুরুত্ব তুলে ধরেন তিনি। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মতামত প্রকাশ, সমন্বয় সাধন, গবেষণাধর্মী চিন্তা এবং কূটনৈতিক দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টি করে উল্লেখ করে তিনি অংশগ্রহণকারীদের সম্মেলনের প্রতিটি কার্যক্রমে সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। পাশাপাশি আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সকলের প্রচেষ্টার প্রশংসা করে তিনি এমইউমুন ২০২৬-এর সার্বিক সফলতা কামনা করেন।

পরে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। বিরতির পর বিকাল ৪টায় মুমিনুল হক ফাহিমের সভাপতিত্বে উদ্বোধনী প্লেনারি অধিবেশন অনুষ্ঠিত হয়। প্লেনারি অধিবেশন শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনের কার্যক্রম সমাপ্ত হয়।

আয়োজকদের প্রত্যাশা, এ সম্মেলন অংশগ্রহণকারী শিক্ষার্থীদের কূটনৈতিক দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, সমালোচনামূলক চিন্তাশক্তি এবং আন্তর্জাতিক বিষয়ে বাস্তবধর্মী জ্ঞান অর্জনে সহায়ক ভূমিকা রাখবে।

 

Manual3 Ad Code

এমইউমুন’র সমাপনী দিনে রয়েছে নানা আয়োজন, যা ডিনারের মধ্য দিয়ে শেষ হবে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com