• সিলেট, রাত ৮:০৯, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে রাতে ঘরের দরজায় পুলিশ, তারপর যা হল..

admin
প্রকাশিত জুন ৩০, ২০২৬
সিলেটে রাতে ঘরের দরজায় পুলিশ, তারপর যা হল..

Manual5 Ad Code

 

ছবি: এআই।

Manual6 Ad Code

সিলেটে রাতে ঘরের দরজায় পুলিশ, তারপর যা হল..

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক

Manual8 Ad Code

 

সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা এলাকায় রাত আনুমানিক সোয়া ৯টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন পূর্ব খোঁজারখলা বায়তুল পালা মসজিদ গলিতে অভিযান চালায় পুলিশ। এসয়ম রোমানা মঞ্জিলে ভাড়াটিয়া আকবরের ঘরের দরজায় কড়া নারে তারা। আর ঠিক তখনি ভেতরে হুলুস্তুল শুরু হয়ে যায়। এক পর্যায়ে দরজা খুললে ঘরের ভেতরে প্রবেশ করে দক্ষিণ সুরমা থানা পুলিশ। পরে অভিযানে ১০০ পিস ইয়াবা বড়িসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।

 

সোমবার (২৯ জুন) রাত আনুমানিক সোয়া ৯টার দিকে অভিযান দিয়ে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত ব্যক্তি ব্রাহ্মণবাড়ীয়া জেলার সরাইল থানার পানিশ্বর এলাকার ইব্রাহিম মিয়া ওরফে আব্রাহিমের ছেলে আকবর আলী (৪০)। বর্তমানে সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানাধীন খোঁজারখলা আবাসিক এলাকার ডি ব্লকের ৫১২ নম্বর বাসার রোমানা মঞ্জিল ভাড়া বাসায় বসবাস করেন।

 

পুলিশ জানায়, সোমবার (২৯ জুন) রাত আনুমানিক সোয়া ৯টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন পূর্ব খোঁজারখলা বায়তুল পালা মসজিদ গলির রোমানা মঞ্জিলে ভাড়াটিয়া আকবরের রুমে অভিযান পরিচালনা করে ১০০ পিস ইয়াবা বড়িসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। উক্ত ঘটনার বিষয়ে দক্ষিণ সুরমা থানার মামলা নং-১৭, তাং-২৯/০৬/২০২৬খ্রি. ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) টেবিল এর ১০(ক) রুজু হয়। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Manual1 Ad Code

 

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com