• সিলেট, রাত ২:২৯, ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ফেসবুকে অ*স্ত্রে*র ছবি-ভিডিও প্রকাশ, দোয়ারাবাজার সীমান্তে যুবক আ ট ক

admin
প্রকাশিত জুলাই ৩, ২০২৬
ফেসবুকে অ*স্ত্রে*র ছবি-ভিডিও প্রকাশ, দোয়ারাবাজার সীমান্তে যুবক আ ট ক

Manual8 Ad Code

ফেসবুকে অ*স্ত্রে*র ছবি-ভিডিও প্রকাশ, দোয়ারাবাজার সীমান্তে যুবক আ ট ক

Manual4 Ad Code

দোয়ারাবাজার প্রতিনিধি

ফেসবুকে আগ্নেয়াস্ত্রসহ মহড়ার ছবি ও ভিডিও প্রকাশের ঘটনায় সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে হেলাল আহমদ (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

তিনি দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের জুমগাঁও (খাসিয়াবাড়ি) এলাকার ইদ্রিস আলীর ছেলে।

Manual3 Ad Code

বৃহস্পতিবার (২ জুলাই) রাতে দোয়ারাবাজার থানা পুলিশ তাকে আটক করে।

Manual2 Ad Code

পুলিশ, বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, আটক হেলাল আহমদের ভাই সুজন মিয়া সম্প্রতি তার ফেসবুকে সীমান্ত এলাকায় অস্ত্রসহ মহড়া দেওয়ার একটি ছবি পোস্ট করেন। পাশাপাশি ভারতের অভ্যন্তরে খাসিয়াদের সাথে অস্ত্র নিয়ে মহড়া ও সেলফি তোলার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে জুমগাঁও-খাসিয়াবাড়ি এলাকার তিন যুবককে দেখা যায়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। পরে বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের পক্ষ থেকে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ অভিযান চালিয়ে সুজন মিয়ার ভাই হেলাল আহমদকে আটক করে।

Manual1 Ad Code

বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফেসবুকের ছবি ও ভিডিওটি নজরে আসার পরপরই পুলিশকে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়। প্রাথমিকভাবে জানা গেছে, ছবি ও ভিডিও তোলার স্থানটি ভারতের অভ্যন্তরে এবং অস্ত্রগুলো ভারতীয় খাসিয়াদের। বাংলাদেশি যুবকদের অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে গিয়ে অস্ত্রের ভিডিও ও ছবি তোলার বিষয়টি বিজিবি গুরুত্বের সাথে খতিয়ে দেখছে।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজন সরকার জানান, ফেসবুকে অস্ত্রের ছবি প্রকাশের ঘটনায় জড়িত সন্দেহে দোয়ারাবাজার থেকে হেলাল নামে এক যুবককে আটক করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরও জানান, আটক হেলালের ভাই সুজন মিয়া মূলত ফেসবুকে এই ছবিগুলো প্রকাশ করেছিল। ঘটনার মূল সূত্র ও স্থান ভারতের অভ্যন্তরে বলে প্রাথমিকভাবে ধারণা করা হলেও পুলিশ বিষয়টি গভীরভাবে তদন্ত করছে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com