• সিলেট, রাত ৯:২৪, ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

admin
প্রকাশিত জুলাই ৫, ২০২৬
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

Manual6 Ad Code

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

Manual1 Ad Code

অনলাইন ডেস্ক

Manual4 Ad Code

বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার (০৫ জুলাই) দুপুরে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

Manual5 Ad Code

মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। তিনি বলেন, রবিবার দুপুর আড়াইটা থেকে ৩টার মধ্যে অধ্যাপক আবুল কাসেম মারা গেছেন।

আবুল কাসেম ফজলুল হকের জন্ম ১৯৪০ সালের ৩০ সেপ্টেম্বর কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাকুন্দিয়া গ্রামে। কর্মজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে প্রায় চার দশক শিক্ষকতা করেছেন তিনি।

সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ‘সুন্দরম’ ও ‘লোকায়ত’ নামে দুটি সাময়িকপত্রের সম্পাদনা ছাড়াও রয়েছে তার অনেক গুরুত্বপূর্ণ বই। ‘একুশে ফেব্রুয়ারি আন্দোলন’, ‘রাজনীতি দর্শন’, ‘সাহিত্য চিন্তা’, ‘সংস্কৃতির সহজ কথা’-এর মতো ২০টির বেশি বই প্রকাশিত হয়েছে গুণী এই অধ্যাপকের। তার সম্পাদনায় প্রকাশিত হয়েছে ‘ইতিহাসের আলোকে বাংলাদেশের সংস্কৃতি’, ‘স্বদেশচিন্তা’-এর মতো একাধিক গ্রন্থ।

তিনি ১৯৭৪ সালে বাংলাদেশ লেখক শিবির পুরস্কার পান এছাড়া ১৯৮১ সালে বাংলা একাডেমি পুরস্কার পেয়েছিলেন।

 

 

সিলেটভিউ২৪ডটকম

Manual1 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com