• সিলেট, সকাল ৭:৩৮, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

নগরীর শিবগঞ্জ থেকে হ ত্যা মা ম লা র আ সা মী পাকড়াও

admin
প্রকাশিত জুলাই ৪, ২০২৬
নগরীর শিবগঞ্জ থেকে হ ত্যা মা ম লা র আ সা মী পাকড়াও

Manual6 Ad Code

নগরীর শিবগঞ্জ থেকে হ ত্যা মা ম লা র আ সা মী পাকড়াও

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক

 

সিলেট নগরীর শিবগঞ্জ এলাকা থেকে আত্মগোপনে থাকা হত্যা মামলার আসামী আমিরুল ইসলামকে (৫০) গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার (৩ জুলাই) গোপন তথ্যের ভিত্তিতে সিলেট র‌্যাব-৯ এর সিপিসি-৩ ও সদর কোম্পানীর যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। শনিবার (৪ জুলাই) দুপুরে গ্রেফতারকৃত আমিরুলকে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় দিরাই থানা পুলিশ।

 

 

গ্রেফতারকৃত আমিরুল ইসলাম সুনামগঞ্জ জেলার দিরাই থানাধীন বুরহানপুর গ্রামের মৃত হাজী মদরিছ মিয়ার ছেলে।

Manual6 Ad Code

শনিবার (৪ জুলাই) দুপুরে এসব তথ্য জানায় র‌্যাব।

Manual6 Ad Code

র‌্যাব জানায়, নিহত জয় মহাপাত্র (২০) সুনামগঞ্জ জেলার দিরাই থানাধীন ভাঙ্গাডহর এলাকার বাসিন্দা। দেড় মাস পূর্বে আমিরুল ইসলামের নিকট থেকে একটি পুরাতন মোবাইল সাড়ে ৫ হাজার টাকা দাম নির্ধারণ করে জয় মহাপাত্র ৫ হাজার টাকা পরিশোধ করেন। বাকী ৫শত টাকা পরে দেওয়ার কথা বলে মোবাইলটি নিয়ে যান। এ বছরের ৮ জানুয়ারি সকালে ভাঙ্গাডহর এলাকার একটি কালভার্টের পাশে জয়ের সাথে আমিরুলের দেখা হলে তিনি বাকী ৫শত টাকা চান। এসময় জয় তাৎক্ষণিক টাকা দিতে না পারায় আমিরুল তার কাছ থেকে মোবাইল ছিনিয়ে নেন। সেই সাথে মোবাইলের ভেতর থাকা সীম আনার জন্য বিকালে তার দোকানে যেতে বলেন।

 

Manual1 Ad Code

পরবর্তীতে নিহত জয় বিকালে আমিরুলের কাছে তার সীম আনার জন্য দোকানে গেলে আমিরুল তার দোকানের দরজা বন্ধ করে মারধর করেন। এসময় তাকে একটি গ্লাসে থাকা পানিতে বিষ মিশিয়ে জোরপূর্বক পান করিয়ে সীম কার্ডটি দিয়ে বাড়িতে পাঠিয়ে দেন। বাড়িতে গিয়ে ভিকটিম বার বার বমি করলে পরিবারের লোকজন তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দিরাইয়ে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি মেডিকেল কলেজ হাপসাতালে পাঠান। হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ৯ জানুয়ারি জয় মৃত্যুবরণ করেন। এ ঘটনায় নিহত জয়ের মা মা বাদী হয়ে সুনামগঞ্জ জেলার দিরাই থানায় একটি আমিরুল ইসলামকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন।

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com