• সিলেট, সকাল ১০:২৭, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

দিরাইয়ে চার ফার্মেসিকে ৯০ হাজার টাকা জ রি মা না

admin
প্রকাশিত জুলাই ১৪, ২০২৬
দিরাইয়ে চার ফার্মেসিকে ৯০ হাজার টাকা জ রি মা না

Manual4 Ad Code

দিরাইয়ে চার ফার্মেসিকে ৯০ হাজার টাকা জ রি মা না

দিরাই প্রতিনিধি

Manual3 Ad Code

সুনামগঞ্জের দিরাই উপজেলায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি এবং যথাযথ প্রক্রিয়ায় ওষুধ সংরক্ষণ না করার অভিযোগে চারটি ফার্মেসিকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে অনুকূল ফার্মেসী (পুলের মুখ)-কে ৩০ হাজার টাকা, দিরাই ফার্মা-কে ২০ হাজার টাকা, লতিফ ফার্মেসী-কে ২০ হাজার টাকা এবং সেন মার্কেটে অবস্থিত পিটি রায় ফার্মেসী-কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন দিরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল হাসান সৌরভ।

Manual4 Ad Code

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে সংশ্লিষ্ট ফার্মেসিগুলোতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি এবং ওষুধ সংরক্ষণের নির্ধারিত বিধি অনুসরণ না করার প্রমাণ পাওয়া যায়। এ কারণে প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে জরিমানা আরোপ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল হাসান সৌরভ জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি ফার্মেসি মালিকদের মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি থেকে বিরত থাকা এবং যথাযথ নিয়মে ওষুধ সংরক্ষণের আহ্বান জানান।

 

Manual3 Ad Code

 

সিলেটভিউ২৪ডটকম

Manual3 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com