• সিলেট, রাত ২:৩৩, ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে র‌্যাব দেখে দৌড় দিলেন কাজল, অতঃপর…

admin
প্রকাশিত জুলাই ১৭, ২০২৬
সিলেটে র‌্যাব দেখে দৌড় দিলেন কাজল, অতঃপর…

Manual1 Ad Code

সিলেটে র‌্যাব দেখে দৌড় দিলেন কাজল, অতঃপর…

নিজস্ব প্রতিবেদক

Manual5 Ad Code

সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর মৌয়াকুড়া এলাকার একটি স্কুলের সামনে থেকে ৪৯ পিস ইয়াবা বড়িসহ একজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকাল ৫টার দিকে অভিযান দিয়ে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত ব্যক্তি- মো. কাজল ইসলাম (৩২)। তিনি সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানার মৌয়াকুড়া এলাকার মো. ফখর উদ্দিনের ছেলে।

 

র‌্যাব জানায়, বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকাল ৫টার দিকে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানাধীন সলুকাবাদ ইউনিয়নের মৌয়াকুড়া এলাকার একটি স্কুলের সামনে কাঁচা রাস্তার অভিযান পরিচালনা করে র‌্যাব। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে একজন ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া দিয়ে আটক করা হয়। পরে আটককৃত ব্যক্তিকে তল্লাশী করে তার হেফাজতে থাকা কালো রঙের বায়ুরোধক প্যাকেটের ভেতর থেকে ৪৯ পিস ইয়াবাবড়িসহ তাকে গ্রেফতার করা হয়।

Manual4 Ad Code

 

 

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ‘পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য আইন, ২০১৮ খ্রি. এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।’

Manual6 Ad Code

 

সিলেটভিউ২৪ডটকম

Manual2 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com