• সিলেট, রাত ৯:৪৫, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালাচ্ছিলেন অলি- এনামুল, অতঃপর…

admin
প্রকাশিত আগস্ট ১২, ২০২৬
র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালাচ্ছিলেন অলি- এনামুল, অতঃপর…

Manual4 Ad Code

র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালাচ্ছিলেন অলি- এনামুল, অতঃপর…

নিজস্ব প্রতিবেদক

তারা একটি আধাপাকা ভবনের ভেতরে বসে মাদকদ্রব্য বেঁচাকেনা করছেন, র‌্যাবের কাছে এমন সংবাদ ছিল। অতঃপর র‌্যাব অভিযান শুরু করলে তাদের উপস্থিতি টের পেয়ে প্রাণপণ দৌড়ে পালাতে শুরু করেন দু’জন। তবে শেষ রক্ষা হয়নি। র‌্যাবের কব্জায় ধরা পড়েছেন দু’জনই।

News

Manual8 Ad Code

 

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর দেড়টার দিকে অভিযান চালিয়ে সুনামগঞ্জের তাহিরপুর থানার বালিজুরি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র‌্যাব-৯।

 

Manual8 Ad Code

গ্রেপ্তারকৃতরা হলেন, সুনামগঞ্জের তাহিরপুর থানার বালিজুরি এলাকার আশরাফ উদ্দিনের ছেলে অলি হোসেন (৩৩) ও মৃত নিজাম উদ্দিনের ছেলে এনামুল (৩৫)।

 

এ সময় তাদের হেফাজত থেকে ১১৫ পিস ইয়াবা জব্দ করা হয়।

 

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের দু’জনকেই তাহিরপুর থানায় হন্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

Manual4 Ad Code

 

Manual4 Ad Code

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com