• সিলেট, সকাল ৬:৫০, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে এসি চুরি করতে গিয়ে কিশোরের মৃ ত্যু

admin
প্রকাশিত আগস্ট ১৬, ২০২৬
সিলেটে এসি চুরি করতে গিয়ে কিশোরের মৃ ত্যু

Manual8 Ad Code

সিলেটে এসি চুরি করতে গিয়ে কিশোরের মৃ ত্যু

নিজস্ব প্রতিবেদক

সিলেট মহানগরীর শাহজালাল উপশহরে একটি বাসার এসি চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত এক কিশোরের মৃত্যুর ঘটনা ঘটেছে। রবিবার (১৬ আগস্ট) বেলা ২ টার দিকে এই ঘটনা ঘটে।

Manual2 Ad Code

 

Manual6 Ad Code

নিহত ওই কিশোরের নাম ও পরিচয় জানা যায় নি।

 

পুলিশ জানায়, সিলেট মহানগরীর শাহজালাল উপশহর এলাকার ডি ব্লকের ৩৫ নং রোডের ৩ নাম্বার বাসার বাইরে একটি বাথরুমের ছাদের উপর এসি চুরির চেষ্ঠা করে এক কিশোর। এসময় বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায় সে। পরে স্থানীয়রা ওই কিশোরকে বাথরুমের ছাদে পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেন। এসময় খবর পেয়ে বেলা ২টার দিকে শাহজালাল উপশহর ফাঁড়ির একদল পুলিশ সদস্য ঘটনাস্থলে পৌঁছে কিশোরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগরীর শাহজালাল উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শরিফুল ইসলাম।

Manual7 Ad Code

 

 

Manual2 Ad Code

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com