• সিলেট, রাত ৯:৩৩, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে ২ কোটি টাকার মালামাল জ ব্দ

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৬, ২০২৬
সিলেটে ২ কোটি টাকার মালামাল জ ব্দ

Manual4 Ad Code

সিলেটে ২ কোটি টাকার মালামাল জ ব্দ

নিজস্ব প্রতিবেদক

সিলেটের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এক কোটি ৮৬ লাখ টাকার মালামাল জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। রবিবার (৬ সেপ্টেম্বর) ৪৮ বিজিবির আওতাধীন সীমান্তের বিভিন্ন এলাকায় এই অভিযান চালায় বিজিবি।

Manual3 Ad Code

 

Manual6 Ad Code

 

বিজিবি জানায়, রবিবার (৬ সেপ্টেম্বর) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর আওতাধীন সিলেট সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, তামাবিল, সংগ্রাম, প্রতাপপুর, সোনারহাট এবং কালাইরাগ বিওপি কর্তৃক চোরাচালানী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় বিপুল পরিমান ভারতীয় অবৈধ গরু, শাড়ী, জিরা, কসমেটিকস, বিড়ি, চকলেট, কম্বল, চা-পাতা, ফুচকা, চিনি, সবজি এবং বাংলাদেশ হতে পাচারকালে টি শার্ট, সোয়েটার, জিন্স প্যান্ট জব্দ করা হয়। জব্দকৃত চোরাই মালামালের আনুমানিক সিজারমূল্য ১ কোটি ৮৬ লাখ ১৮ হাজার ২৩০ টাকা।

Manual4 Ad Code

 

Manual7 Ad Code

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট মো. নাজমুল হক বলেন, ‘সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে এ সকল চোরাচালানী মালামাল আটক করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

 

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com