• সিলেট, সকাল ৭:৫২, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে বিদেশযাত্রীদের সাথে প্র তা র ণা, যে প্রতিষ্ঠানকে জরিমানা

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৮, ২০২৬
সিলেটে বিদেশযাত্রীদের সাথে প্র তা র ণা, যে প্রতিষ্ঠানকে জরিমানা

Manual3 Ad Code

সিলেটে বিদেশযাত্রীদের সাথে প্র তা র ণা, যে প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

Manual7 Ad Code

সিলেট মহানগরীর আম্বরখানা থানাধীন এয়ারপোর্ট রোডে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা অফিস। এসময় টাকার বিনিময়ে কোনো পরীক্ষা বা রক্তের নমুনা না নিয়েই ভুয়া মেডিকেল ফিটনেস সনদ প্রদানসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে একটি মেডিকেল সেন্টারকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে অভিযান দিয়ে এই জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেট জেলা সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ মিয়া। এসময় অভিযানে সহযোগিতা করে সিলেট মহানগর পুলিশ।

 

জানা যায়, বিদেশযাত্রীদের কাছে টাকার বিনিময়ে কোনো পরীক্ষা বা রক্তের নমুনা না নিয়েই ভুয়া মেডিকেল ফিটনেস সনদ প্রদানসহ আরও বেশ কয়েকটি অসঙ্গতি এবং অনিয়মের অভিযোগ পাওয়া যায় সিলেট মহানগরীর আম্বরখানা থানাধীন এয়ারপোর্ট রোডে হিলভিউ মেডিকেল সেন্টারের বিরুদ্ধে। অভিযোগ ছিল, বিদেশগামী যাত্রীদের মেডিকেল পরীক্ষার জন্য সরকার নির্ধারিত ৮ হাজার ৫০০ টাকার পরিবর্তে ১২ হাজার ৫০০ টাকা করে নেওয়া হচ্ছে। এই অভিযোগের ভিত্তিতে অভিযানে নামে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা অফিস। অভিযানে অনিয়মের সত্যতা পাওয়ায় হিলভিউ মেডিকেল সেন্টারকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

অভিযান শেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেট জেলা সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ মিয়া বলেন, ‘অনলাইনে অভিযোগ পাওয়ার পর হিলভিউ মেডিকেল সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। অভিযোগের ভিত্তিতে অভিযানে গিয়ে প্রতিষ্ঠানটির কোনো রেজিস্টারও পাওয়া যায়নি। এমনকি কোনো পরীক্ষা না করেই এবং অনেক ক্ষেত্রে রক্তের নমুনা (সেম্পল) সংগ্রহ না করেই বিদেশযাত্রীদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেট দেওয়া হয়েছে।’

Manual6 Ad Code

 

Manual2 Ad Code

 

Manual7 Ad Code

তিনি আরও জানান, এসব অনিয়মের বিষয়ে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড আর করবে না বলে স্বীকারোক্তি দেয়। এ কারণে প্রতিষ্ঠানটি স্থায়ীভাবে বন্ধ না করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘ভবিষ্যতে এ ধরনের অনিয়মের পুনরাবৃত্তি হলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com