• সিলেট, রাত ৮:২২, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

‘ব্লু স্কাই’ স্কুল পরিদর্শন জুবাইদা রহমানের

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৫, ২০২৬
‘ব্লু স্কাই’ স্কুল পরিদর্শন জুবাইদা রহমানের

Manual3 Ad Code

‘ব্লু স্কাই’ স্কুল পরিদর্শন জুবাইদা রহমানের
বাসস

 

‘ব্লু স্কাই’ (বাংলাদেশ বিমানবাহিনী পরিচালিত বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের) স্কুল পরিদর্শন করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।

বুধবার সকালে ‘ব্লু স্কাই’ স্কুল পরিদর্শন করেন ডা. জুবাইদা রহমান।

পরিদর্শনকালে জুবাইদা রহমানকে স্বাগত জানান বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া) ও আদার্স উইমেন অ্যান্ড চিলড্রেন ক্লাব (ওডব্লিউসিসি)-এর সভাপতি সালেহা খান।

এ সময় ‘ব্লু স্কাই’ স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা ফুল দিয়ে প্রধান অতিথিকে বরণ করে নেয়।

পরিদর্শনের সময় ডা. জুবাইদা রহমান স্কুলের বিভিন্ন শ্রেণি কার্যক্রম ঘুরে দেখেন এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য পরিচালিত হাইড্রোথেরাপি, ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি, সাইকোলজি ও মিউজিক থেরাপিসহ শিশুদের সার্বিক বিকাশমূলক কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

এ সময় স্কুলের অধ্যক্ষ শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ, থেরাপি সুবিধা এবং মেডিকেল ইমার্জেন্সি ব্যবস্থাসহ সার্বিক কার্যক্রম সম্পর্কে প্রধান অতিথিকে অবহিত করেন।

Manual4 Ad Code

বর্তমানে এ স্কুলের ২৮ জন বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক ও থেরাপিস্ট শিশুদের সুস্থ ও স্বাভাবিক জীবনে ফেরানোর লক্ষ্যে কাজ করছেন।

Manual8 Ad Code

বাফওয়া কর্তৃক ২০২১ সালে প্রতিষ্ঠিত এই স্কুলে প্রতি পাঁচজন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক ও একজন সিস্টার বা ব্রাদার নিযুক্ত রয়েছেন। পাশাপাশি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে কারিগরি শিক্ষার আওতায় ইতোমধ্যে কয়েকজনকে সহকারী থেরাপিস্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

ডা. জুবাইদা রহমান বাফওয়া ক্রাফটস অ্যান্ড বুটিক, দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ প্রকল্প এবং বাফওয়া ইন্ডাস্ট্রিয়াল হোমের প্রশিক্ষণ কার্যক্রম এবং প্রশিক্ষণার্থীদের হস্তশিল্প সামগ্রী পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে ডা. জুবাইদা রহমান ‘ব্লু স্কাই’ স্কুলের বিশেষ চাহিদাসম্পন্ন শিশু এবং ‘বাফওয়া গোল্ডেন ঈগল নার্সারি’র শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

অনুষ্ঠানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা জুবাইদা রহমানের সামনে গান, নৃত্য ফ্যাশন শো সহ নানা পারফরম্যান্সে অংশ নেয়। এ সময় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা ও থেরাপি সুবিধা প্রদানসহ নারীদের স্বাবলম্বী করার ক্ষেত্রে বাফওয়ার মানবিক উদ্যোগগুলোর ভূয়সী প্রশংসা করেন জুবাইদা রহমান।

পরে অনুষ্ঠানে জুবাইদা রহমানের সঙ্গে ফটোসেশানে অংশ নেয় ব্লু স্কাই স্কুলের ছোট্ট শিক্ষার্থীরা।

Manual3 Ad Code

এরপর বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি এবং আদার্স ওমেন এন্ড চিলড্রেন ক্লাবের পক্ষ থেকে জুবাইদা রহমানের হাতে শুভেচ্ছা স্মারক ও বিশেষ উপহার হিসেবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটি ছবি তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি এবং আদার্স ওমেন এন্ড চিলড্রেন ক্লাবের সভানেত্রী সালেহা খান। পরে বাফওয়া কর্মসূচি এবং ‘ব্লু স্কাই’ স্কুলের কর্মকাণ্ডের ওপর নির্মিত একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।

এ সময় বক্তব্য রাখেন ‘ব্লু স্কাই’ স্কুলের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ নূর উল্লাহ (পিএসসি)।

Manual6 Ad Code

অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন), বাফওয়া কেন্দ্রীয় কমিটির সহ-সভানেত্রীবৃন্দ, বাফওয়া এ কে খন্দকার ও বাশার শাখার প্রতিনিধিবৃন্দ এবং বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বিডি-প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com