• সিলেট, সন্ধ্যা ৭:৩৮, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যুৎ বিভ্রাট!

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৫, ২০২৬
সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যুৎ বিভ্রাট!

Manual6 Ad Code

সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যুৎ বিভ্রাট!

নিজস্ব প্রতিবেদক

Manual5 Ad Code

সিলেটে রাষ্ট্রপতির নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটেছে। এতে চরম অসন্তোষ ছড়িয়ে পড়ে উপস্থিত নাগরিকদের মধ্যে। তবে ২০ মিনিট অপেক্ষার পর পরিস্থিতি আবার স্বাভাবিক হয়।

Manual4 Ad Code

 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার পর নগরভবন এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান শুরুর অপেক্ষায় ছিলেন সহস্রাধিক মানুষ। বিকাল ৩টার দিকে এ অনুষ্ঠান শুরুর কথা। কিন্তু ২টা ৪০ মিনিটের দিকে হঠাৎ উধাও হয়ে যায় বিদ্যুৎ! পাখাগুলো বন্ধ হয়ে যাওয়ায় চরম এক অস্বস্তিকর অবস্থার সৃষ্টি হয়। মিনিটের পর মিনিট ধরে অধির আগ্রহে ছটফট করতে থাকেন সমবেত সুধিজন।

 

তবে সেই বিদ্যুৎ এসেছে বটে, প্রায় ২০ মিনিট পর, বিকেল ৩টার দিকে। তখন অনুষ্ঠানস্থলে স্বস্তি নেমে আসে।

Manual7 Ad Code

 

পরে অবশ্য সিলেট বিদ্যুৎ উন্নয়নের বোর্ডের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, এটি লোডশেডিং ছিলনা বা ওই সময়ে ওই এলাকার সবগুলো লাইনই সচল ছিল।

 

তাহলে কেন এই বিদ্যুৎ বিভ্রাট? জবাবে সূত্রটি জানায়, এটা হয়েছে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের কারণে। তারা হয়ত তাদের জেনারেটর সচল করা বা অন্য কোনো কারণে অনুষ্ঠানস্থলের বিদ্যুৎ বন্ধ রেখেছিলেন।

 

সূত্রটি জানায়, পিডিবি সিলেটের সব দায়িত্বশীল অত্যন্ত সচেতনভাবে দায়িত্ব পালন করছেন যাতে রাষ্ট্রপতির সফরকালে বিদ্যুৎক্ষেত্রে কোনো অনাকাংখিত ঘটনা না ঘটে।

Manual5 Ad Code

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com