• সিলেট, রাত ৮:০৮, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে কবরস্থানের গাছে মিলল শিবলুর নি থ র দেহ

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৬, ২০২৬
সিলেটে কবরস্থানের গাছে মিলল শিবলুর নি থ র দেহ

Manual5 Ad Code

সিলেটে কবরস্থানের গাছে মিলল শিবলুর নি থ র দেহ

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক

Manual5 Ad Code

সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন পশ্চিম পীর মহল্লা এলাকা থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

 

Manual6 Ad Code

নিহত শিবলু আহমেদ খান (৩৫)। তিনি হবিগঞ্জের নবীগঞ্জ থানাধীন কানাইপুর এলাকার বাসিন্দা। পেশায় তিনি রিকশাচালক।

 

Manual4 Ad Code

পুলিশ জানায়, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে এয়ারপোর্ট থানাধীন পশ্চিম পীর মহল্লা এলাকার একটি কবরস্থানের গাছ থেকে ঝুলন্ত অবস্থায় শিবলুর লাশ উদ্ধার করা হয়। ওই সময় স্থানীয়রা দেখতে পান কবরস্থানের একটি গাছে শিবলুর মরদেহ ঝুলছিল। তাৎক্ষনিক খবর পেয়ে এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে দিয়ে শিবলুর ঝুলন্ত লাশ উদ্ধার করে। পরবর্তীতে মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে ময়নাতদন্ত শেষে বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

 

এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক কলহের কারণে এক যুবক আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com