সিলেটে ৩৫ লাখ টাকার বুঙ্গার মালামাল পেল বিজিবি
নিজস্ব প্রতিবেদক
সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে ৩৫ লাখ টাকার অবৈধ চোরাচালানের মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৮-ব্যাটালিয়ন।
বিজিবি জানা যায়, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
বাংলাবাজার, বিছনাকান্দি, সোনালীচেলা, পান্থুমাই, দমদমিয়া ও প্রতাপপুরে অভিযান পরিচালনা করে ৪৮-বিজিবি। এসময় ভারতীয় অবৈধ গরু, জিরা, কসমেটিকস, চকলেট, সুপারি, শনপাপড়ী, বিড়ি ও গরুর মাংসসহ বিপুল পরিমাণ পণ্য উদ্ধার করা হয়।
একই সময়ে বাংলাদেশ থেকে পাচারের সময় রসুন, তৈরি পোশাক ও একটি নৌকাও আটক করেন বিজিবি সদস্যরা। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৩৫ লাখ ৪০ হাজার টাকা।
সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক মো. নাজমুল হক বলেন, ‘সীমান্ত নিরাপত্তা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। আটক মালামালের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
সিলেটভিউ২৪ডটকম/