• সিলেট, সকাল ৬:০১, ১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

দিরাইয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মতবিনিময় অনুষ্ঠিত

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৯, ২০২৬
দিরাইয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মতবিনিময় অনুষ্ঠিত

Manual3 Ad Code

দিরাইয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মতবিনিময় অনুষ্ঠিত

দিরাই প্রতিনিধি

আসন্ন শ্রী শ্রী শারদীয় দুর্গোৎসব-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জের দিরাইয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা ও পৌর শাখার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual5 Ad Code

শনিবার সকাল ১১টায় দিরাই পৌরসভার শ্রী শ্রী কালী মন্দির প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিরাই উপজেলা শাখার আহ্বায়ক মনোজ পুরকায়স্থের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন উপজেলা শাখার সদস্য সচিব স্বাধীন চৌধুরী ও পৌর শাখার সদস্য সচিব বিশ্বজিৎ রায়।এতে সহযোগিতা করেন পৌর শাখার সদস্য হিল্লোল পুরকায়স্থ।

সভায় আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে পূজা মণ্ডপগুলোর সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, বিদ্যুৎ সরবরাহ, সিসি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবক কার্যক্রম এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

Manual5 Ad Code

 

Manual1 Ad Code

বক্তারা বলেন, দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। তাই প্রতিটি পূজা মণ্ডপে নিরাপদ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে পূজা উদযাপন কমিটি, জনপ্রতিনিধি, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয়দের সমন্বিতভাবে কাজ করা প্রয়োজন। পূজা চলাকালে মণ্ডপে পর্যাপ্ত আলোকসজ্জা, সিসি ক্যামেরা ও বিদ্যুৎ ব্যবস্থাপনার পাশাপাশি স্বেচ্ছাসেবক টিম সক্রিয় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

 

সভায় আরও বলা হয়, কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি বা গুজব ছড়িয়ে পড়লে আতঙ্কিত না হয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দকে অবহিত করতে হবে। একই সঙ্গে প্রতিটি মণ্ডপে শৃঙ্খলা বজায় রাখা এবং দর্শনার্থীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়।

সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিরাই উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য সুদীপ্ত দাস, অমলেন্দু বর্মন, রঞ্জিত দাশ, নারায়ণ দাস, নিশিকান্ত চৌধুরী, নিহার রঞ্জন চৌধুরী ও সূর্যসেন দাস, পৌর শাখার আহ্বায়ক বকুল বণিক, সদস্য রবিন দাস, অসীম রায় চৌধুরী, রবীন্দ্র বৈষ্ণব, দীপংকর বণিক, প্রীতি দেবনাথ ও সঞ্জয় তালুকদার, ৬ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি কনিক চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ছাড়া অবসরপ্রাপ্ত শিক্ষক মনোরঞ্জন দাস, প্রদ্যোন্ন তালুকদার, রঞ্জিত রায়, মৃদুল রায় চৌধুরীসহ উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক, ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং পৌরসভার বিভিন্ন ওয়ার্ড কমিটির সদস্যরা সভায় অংশ নেন।

Manual5 Ad Code

 

সভায় আসন্ন দুর্গোৎসবকে ঘিরে পারস্পরিক সহযোগিতা, সাংগঠনিক সমন্বয় ও ঐক্য আরও সুদৃঢ় করার ওপর গুরুত্ব দেওয়া হয়। এ সময় সভায় জানানো হয়, এ বছর উপজেলায় মোট ৭২টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। একই সঙ্গে পূজা চলাকালীন সময়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com