• সিলেট, রাত ৩:০৯, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্নের জন্য সকলের সহযোগিতা কামনা: এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৮, ২০২৬
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্নের জন্য সকলের সহযোগিতা কামনা: এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা

Manual8 Ad Code

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় সহ সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা বলেছেন, সম্প্রীতির নগরী সিলেটে অতীতের ঐতিহ্যকে লালন করে এবছরও সনাতন সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে। তিনি আরো বলেন, এজন্য সকলের সহযোগিতা কামনা করি। এক্ষেত্রে সবাইকে নিজ নিজ এলাকায় সচেতন ভাবে দ্বায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে যতে দুস্কৃতিকারিরা কোনো অপ্রতিকর ঘটনা সংগঠিত না করতে পারে।এজন্য পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগরের প্রত্যেকটি ইউনিট থেকে সমন্বয় করে পূজা সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য মনিটরিং সেল গঠনের আহবান জানান।
তিনি রবিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিলেট ব্রম্ম মন্দিরে পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথি হিসাবে একথাগুলো বলেন।
পূজা পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি সুব্রত দেব এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চন্দন দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত পরিচিত সভায় , বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ,পূজা পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রজত ভট্টাচার্য, ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক কৃপেশ পাল , ঐক্য পরিষদ সিলেট মহানগর সাধারণ সম্পাদক প্রদীপ দেব, পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা সাধারণ সম্পাদক দিপক কুমার দাস, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ,মহানগর শাখার সহ সভাপতি বিশ্বজিৎ দেবরায়, বিশ্বজিৎ গুণ, রাখাল দে, বিপ্লব শ্যাম পুরকায়স্থ, যুগ্ম সম্পাদক জিডি রুমু, নন্দন চন্দ্র পাল, সাংগঠনিক সম্পাদক অরূন কুমার বিশ্বাস, পরিমল সিনহা, এডভোকেট বিপ্লব কান্তি দে মাধব, এডভোকেট দেবব্রত চৌধুরী লিটন পরিমল সিনহা, ঊষা দাস, কৃষ্ণা কণিকা তালুকদার, পিযুষ পুরকায়স্থ, হারাধন দেব প্রবাস, মনমোহন দেবনাথ, শিশির কুমার রায় প্রমূখ।
অনুষ্ঠানে এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা নবগঠিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান। সভায় ৮১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটির সদস্যবৃন্দকে যথাযথ দায়িত্ব পালনের জন্য অনুরোধ জানানো হয়।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com