সিলেটে চা-বাগানে পাওয়া গেল পুলিশের লুট হওয়া রা ই ফে ল
নিজস্ব প্রতিবেদক
সিলেটের এয়ারপোর্ট থানাধীন খাদিমনগর চা-বাগান থেকে ১টি পরিত্যক্ত চীনা রাইফেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এই অস্ত্র উদ্ধার করা হয়।
এসআরবি-৯ জানায়, সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এয়ারপোর্ট থানাধীন খাদিমনগরের লালিছড়া চা-বাগানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় চা-বাগানের একটি নালা থেকে কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. ক্যালিবারের (টাইপ-১৯৫৬) রাইফেলটি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এসআরবির ধারণা, উদ্ধার হওয়া রাইফেলটি ২০২৪ সালের ৫ আগস্ট থানা থেকে লুণ্ঠিত হওয়া কোনো অস্ত্র।
এসআরবি-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, উদ্ধারের পর অস্ত্রটি জিডিমূলে এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অস্ত্রটির উৎস ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে জানান এসআরবি ওই কর্মকর্তা।
সিলেটভিউ২৪ডটকম