• সিলেট, রাত ১২:৫২, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

জৈন্তাপুরে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষক সুরক্ষা আইন প্রণয়নের দাবি

admin
প্রকাশিত অক্টোবর ৫, ২০২৬
জৈন্তাপুরে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষক সুরক্ষা আইন প্রণয়নের দাবি

Manual2 Ad Code

জৈন্তাপুরে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষক সুরক্ষা আইন প্রণয়নের দাবি

জৈন্তাপুর প্রতিনিধি

“শিক্ষকের পাশে দাঁড়ানো, শিক্ষকতা পেশার সুরক্ষার ৬০ বছর, মর্যাদা উন্নয়ন ও ভবিষ্যৎ নির্মাণ”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের জৈন্তাপুরে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শিক্ষক ও তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে ‘শিক্ষক সুরক্ষা আইন’ প্রণয়নের দাবি জানিয়েছেন শিক্ষক নেতৃবৃন্দ।

 

সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন, জৈন্তাপুরের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।

Manual7 Ad Code

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলাম। উপজেলা শিক্ষা কর্মকর্তা আনোয়ার পারভেজের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ।

সভায় বক্তারা বলেন, একটি জাতির ভবিষ্যৎ নির্মাণে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষকরা শুধু শ্রেণিকক্ষে পাঠদান করেন না; তারা শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমের শিক্ষা দিয়ে একটি সুন্দর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাই শিক্ষকতা পেশার মর্যাদা রক্ষা, পেশাগত নিরাপত্তা নিশ্চিত এবং শিক্ষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

Manual1 Ad Code

বক্তারা বলেন, সময়ের সঙ্গে শিক্ষাব্যবস্থায় নানা পরিবর্তন এলেও একজন আদর্শ শিক্ষকের গুরুত্ব কখনো কমেনি। শিক্ষকদের যথাযথ মর্যাদা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে তারা আরও আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে পারবেন।

Manual5 Ad Code

 

এ সময় শিক্ষক নেতৃবৃন্দ শিক্ষক ও তাদের পরিবারের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে ‘শিক্ষক সুরক্ষা আইন’ প্রণয়নের দাবি জানান। তারা বলেন, শিক্ষকরা জাতি গঠনের অন্যতম প্রধান কারিগর। দায়িত্ব পালনকালে অনেক শিক্ষক বিভিন্ন ধরনের হয়রানি, হুমকি ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হন। তাই শিক্ষকদের পেশাগত মর্যাদা ও নিরাপত্তার পাশাপাশি তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে একটি কার্যকর ও যুগোপযোগী শিক্ষক সুরক্ষা আইন প্রয়োজন।

সভায় বক্তব্য রাখেন ৪ নম্বর দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, মেডিক্যাল অফিসার ডা. নিলয় মালাকার, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শরীফ উদ্দিন লিটু, সারিঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম, জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তফাজ্জল হোসেন, বিয়াম ডা. কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলাল, জৈন্তাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা সরকার, আমিনা হেলালী টেকনিক্যাল ইনস্টিটিউটের সুপারিন্টেন্ডেন্ট হেলাল আহমেদ, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি জৈন্তাপুরের সভাপতি তাজুল হাসান, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মঞ্জুর আহমেদ, সাংগঠনিক সম্পাদক শহীদ মিয়া, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সারওয়ার বিলাল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, জৈন্তাপুর দারুস সুন্নাহ মাদ্রাসার প্রিন্সিপাল ফয়জুর রহমান চৌধুরী এবং অনলাইন রিপোর্টার ক্লাবের সভাপতি শাহেদুর রহমান।

 

এছাড়া শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন জালাল আহমেদ, ফারুখ আজাদ, জাকরিয়া আহমদ, বিজন চন্দ্র দেব, ফখরুল ইসলাম, বুরহান আহমদ, আমিনুর রশিদ, নুরুল আলম ও নিজাম উদ্দিন।

 

বক্তারা বিশ্ব শিক্ষক দিবসের তাৎপর্য তুলে ধরে শিক্ষক সমাজের মর্যাদা বৃদ্ধি, পেশাগত নিরাপত্তা নিশ্চিত, শিক্ষার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

Manual4 Ad Code

সভায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com