• সিলেট, বিকাল ৩:৫২, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে পুলিশের জালে ৩৩ জন

admin
প্রকাশিত অক্টোবর ৬, ২০২৬
সিলেটে পুলিশের জালে ৩৩ জন

Manual4 Ad Code

সিলেটে পুলিশের জালে ৩৩ জন

নিজস্ব প্রতিবেদক

সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

সোমবার (৫ অক্টোবর) রাত ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার অভিযানে ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ১২৩টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

এসএমপি সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ৩৩ জনের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক কারবারি এবং মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ অনুযায়ী গ্রেপ্তার ব্যক্তিরা রয়েছেন।

 

এদিকে, একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ১২৩টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে৭২টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং ৫১টি যানবাহন আটক করা হয়েছে।

 

Manual1 Ad Code

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর তাদের আদালতে সোপর্দ করা হচ্ছে।

Manual3 Ad Code

 

Manual6 Ad Code

 

Manual2 Ad Code

সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসএমপি।

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com