• সিলেট, সকাল ৬:৩২, ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে ঘুরতে এসে আওয়ামীলীগ নেতার মৃ ত্যু

admin
প্রকাশিত অক্টোবর ১৪, ২০২৬
সিলেটে ঘুরতে এসে আওয়ামীলীগ নেতার মৃ ত্যু

Manual4 Ad Code

সিলেটে ঘুরতে এসে আওয়ামীলীগ নেতার মৃ ত্যু

অনলাইন ডেস্ক

Manual8 Ad Code

বরিশাল থেকে সিলেট-সুনামগঞ্জের বিভিন্ন পর্যটন স্পটে ঘুরতে এসেছিলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা। তবে ঘুরাঘুরি শেষ হওয়ার আগে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে মৃত্যু হয়েছে তার। বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে তিনি মারা যান।

Manual7 Ad Code

নিহত আওয়ামীলীগ নেতা মো. মনিরুজ্জামান মিয়া (৪৫)। তিনি বরিশালের গৌরনদী পৌরসভার ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোতালেব হোসেন মিয়ার ছেলে।

জানা যায়, গত ১২ অক্টোবর বরিশালের গৌরনদী-আগৈলঝাড়া এলাকার প্রায় ৩০ জনের একটি দল সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসেছিলেন। তাদের সফরসঙ্গী হিসেবে মনিরুজ্জামান ছিলেন। বুধবার সকালে হাওরে বোটের মধ্যে বসে হৃদরোগে আক্রান্ত হন তিনি। তাৎক্ষণিক তাকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

Manual7 Ad Code

নিহত মনিরুজ্জামানের সফরসঙ্গী আগৈলঝাড়া উপজেলার বাসিন্দা জামাল সিকদার জানান, তারা সিলেট-সুনামগঞ্জে ঘুরতে এসে ছিলেন। বুধবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মনিরুজ্জামান। এরপর সকালে নিহতের মরদেহ নিয়ে তারা বরিশালে রওয়ানা দিয়েছেন বলে জানা গেছে।

 

Manual2 Ad Code

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com