• সিলেট, সকাল ৬:৩২, ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শান্তিগঞ্জে ৩১৭ পরিবারের জন্য নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের উদ্বোধন

admin
প্রকাশিত অক্টোবর ১৪, ২০২৬
শান্তিগঞ্জে ৩১৭ পরিবারের জন্য নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের উদ্বোধন

Manual8 Ad Code

শান্তিগঞ্জে ৩১৭ পরিবারের জন্য নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের উদ্বোধন

শান্তিগঞ্জ প্রতিনিধি

Manual3 Ad Code

 

Manual7 Ad Code

সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ কার্যক্রমের আওতায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া গ্রামে রুরাল পাইপড ওয়াটার সাপ্লাই স্কিমের মাধ্যমে ৩১৭টি পরিবারের জন্য নিরাপদ পানি সরবরাহব্যবস্থা স্থাপনকাজের উদ্বোধন করা হয়েছে। এ প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৬০ লাখ টাকা।

 

Manual6 Ad Code

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ২টায় শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে এ প্রকল্পের উদ্বোধন করা হয়। শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রকল্পের উদ্বোধন করেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম কয়ছর আহমদ এমপি।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য আনছার উদ্দিন, জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদ, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী জালাল উদ্দীন, প্রথম যুগ্ম আহ্বায়ক রওশন খান সাগর, যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম নাঈম, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলি উল্লাহ, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন এবং সুনামগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশীদ আমিন।

 

 

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবুল কালাম, যুক্তরাজ্য বিএনপি নেতা আকিক মিয়া, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মহির উদ্দিন মহির, জিয়াউল হক, বিএনপি নেতা আবুল লেইছ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির জিলানী, উপজেলা জনস্বাস্থ্যের উপ-সহকারী প্রকৌশলী আতিউর রহমান, জনস্বাস্থ্য অফিসের আলী মর্তুজা ও অমিতাভ দেব।

 

Manual5 Ad Code

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদল নেতা ওহী আলমগীর ও জাহিদুল ইসলামসহ সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ এবং বিএনপির উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com