• সিলেট, বিকাল ৩:৫৪, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আব্দুন নূর চেয়ারম্যান স্মৃতি প্রাথমিক মেধা বৃত্তি পরীক্ষা শনিবার

admin
প্রকাশিত ডিসেম্বর ৯, ২০২৫
আব্দুন নূর চেয়ারম্যান স্মৃতি প্রাথমিক মেধা বৃত্তি পরীক্ষা শনিবার

Manual8 Ad Code

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার বিশিষ্ট শিক্ষাবিদ, রাজনীতিবিদ মরহুম আব্দুন নূরের স্মৃতি স্মরণে প্রবর্তিত ২য় “আব্দুন নূর চেয়ারম্যান স্মৃতি প্রাথমিক মেধা বৃত্তি”-২০২৫ এর পরীক্ষা আগামী ১৩ ডিসেম্বর, শনিবার অনুষ্ঠিত হবে।

জয়কলস-উজানীগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত গ্রহণ করা হবে। এতে অংশ নিতে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর তিন শতাধিক ছাত্র ছাত্রী রেজিষ্ট্রেশন করেছে।

Manual5 Ad Code

যথা সময়ে শিক্ষার্থীদের নিয়ে উপস্হিত হয়ে পরীক্ষা কেন্দ্র থেকে প্রবেশপত্র সংগ্রহ করার জন্য বৃত্তি পরীক্ষা প্রকল্পের নির্বাহী পরিচালক সাংবাদিক খালেদ আহমদ ও পরীক্ষা নিয়ন্ত্রক আশীষ কুমার চক্রবর্তী অভিভাবদের প্রতি অনুরোধ জানিয়েছেন। যে কোন তথ্যের জন্য ০১৭১১-১৫৬৭৮৯ ফোন করতে পারবেন।

Manual7 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com