• সিলেট, সকাল ৭:২০, ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট বিভাগে এনসিপি’র মনোনয়ন পেলেন যারা

admin
প্রকাশিত ডিসেম্বর ১০, ২০২৫
সিলেট বিভাগে এনসিপি’র মনোনয়ন পেলেন যারা

Manual6 Ad Code

সিলেট বিভাগে এনসিপি’র মনোনয়ন পেলেন যারা

নিজস্ব প্রতিবেদক

 

জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে প্রাথমিক মনোনয়ন ঘোষণা করেছে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। প্রথম ধাপে ঘোষণা করা হয় ১২৫ আসনে প্রার্থী। এরমধ্যে সিলেট বিভাগের ৫টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়।

 

Manual5 Ad Code

বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন।

Manual4 Ad Code

 

Manual6 Ad Code

এনসিপির মুখ্য সমন্বয়ক ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এবার তারা ব্যালট রেভল্যুশনে যাচ্ছেন। তিনি দলীয় প্রতীক শাপলা কলি এবং গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে ভোটের প্রচার চালাতে প্রার্থীদের আহ্বান জানান।

Manual5 Ad Code

 

সিলেট বিভাগে মনোনয়ন পেলেন যারা : সিলেট-১ এহতেশাম হক, সিলেট-৩ ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ, সিলেট-৪ মো. রাশেল উল আলম, মৌলভীবাজার-৪ প্রীতম দাশ ও হবিগঞ্জ-৪ নাহিদ উদ্দিন তারেক।

 

এ সময় এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব তাসনীম জারা বলেন, দেড় হাজারের বেশি প্রার্থী তাদের দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এনসিপির প্রার্থী তালিকায় ব্যতিক্রম দেখা যাবে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com