• সিলেট, রাত ১০:০৩, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সাব-রেজিস্ট্রার কার্যালয়ে সিলেট দুদকের অভিযান, অতঃপর…

admin
প্রকাশিত নভেম্বর ৮, ২০২৬
সাব-রেজিস্ট্রার কার্যালয়ে সিলেট দুদকের অভিযান, অতঃপর…

Manual3 Ad Code

সাব-রেজিস্ট্রার কার্যালয়ে সিলেট দুদকের অভিযান, অতঃপর…

নিজস্ব প্রতিবেদক

দলিল নিবন্ধনে অনিয়ম ও জালিয়াতির মাধ্যমে সরকারি রাজস্ব ফাঁকির অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) সিলেট সমন্বিত জেলা কার্যালয়। রবিবার (৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়।

Manual4 Ad Code

 

Manual3 Ad Code

জানা যায়, সুনামগঞ্জের ছাতক উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসে দলিল নিবন্ধনে অনিয়ম ও জালিয়াতির মাধ্যমে সরকারি রাজস্ব ফাঁকির অভিযোগ পায় দুদক। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদকের সিলেট সমন্বিত জেলা কার্যালয়ের দুই সদস্যের একটি দল উপজেলার সাব-রেজিস্ট্রার অফিসে এই অভিযান চালায়।

Manual1 Ad Code

অভিযানে সাব-কবলা দলিলকে অবৈধভাবে হেবা দলিল হিসেবে নিবন্ধন করে সরকারি রাজস্ব আত্মসাতের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে জানায় দুদক। এ সময় অভিযানে দলিল নিবন্ধনের ক্ষেত্রে অনিয়ম ও জালিয়াতির অভিযোগও সামনে আসে।

 

Manual7 Ad Code

সিলেট সমন্বিত জেলা দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক সুবেল আহমদ জানান, অভিযান পরিচালনাকারী দল সংশ্লিষ্ট কার্যালয় থেকে বিভিন্ন রেকর্ডপত্র ও প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করেছে। সংগৃহীত নথিপত্র যাচাই-বাছাইয়ের পাশাপাশি অভিযোগের বিস্তারিত পর্যালোচনার জন্য আরও প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করা হবে। পরবর্তী সময়ে সংগৃহীত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে অভিযান পরিচালনাকারী দল বিস্তারিত প্রতিবেদন কমিশন বরাবর দাখিল করবে। ওই প্রতিবেদন পর্যালোচনা করে এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com