• সিলেট, রাত ১০:০৩, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

জৈন্তাপুরে ৭৫০ কেজি ভারতীয় জিরা ও পিকআপ জব্দ

admin
প্রকাশিত নভেম্বর ৮, ২০২৬
জৈন্তাপুরে ৭৫০ কেজি ভারতীয় জিরা ও পিকআপ জব্দ

Manual2 Ad Code

জৈন্তাপুরে ৭৫০ কেজি ভারতীয় জিরা ও পিকআপ জব্দ

জৈন্তাপুর প্রতিনিধি

 

সিলেটের জৈন্তাপুরে পুলিশের অস্থায়ী চেকপোস্টে তল্লাশি চালিয়ে ৭৫০ কেজি ভারতীয় জিরা ও একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়েছে।

 

জব্দ করা জিরা ও পিকআপের আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ৭৫ হাজার টাকা। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পিকআপে থাকা চালকসহ দুই ব্যক্তি পালিয়ে গেছেন।

Manual6 Ad Code

 

Manual8 Ad Code

রবিবার (৮ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে সিলেট-তামাবিল আঞ্চলিক মহাসড়কের জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের গর্দ্দনা এলাকার ধামড়ী ব্রিজের উত্তর পাশে সিলেটমুখী সড়কে এ অভিযান চালায় জৈন্তাপুর মডেল থানা পুলিশ।

 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহনে তল্লাশি চালাচ্ছিল পুলিশের একটি দল। এ সময় সিলেটগামী নম্বরবিহীন নীল রঙের টাটা কোম্পানির EX2 ACE মডেলের একটি এইচ পিকআপকে থামার সংকেত দেওয়া হয়। কিন্তু চালক গাড়িটি না থামিয়ে একপর্যায়ে ফেলে রেখে পিকআপে থাকা অপর ব্যক্তিসহ পালিয়ে যান।

পরে পিকআপের পেছনের বডি তল্লাশি করে ২৫ বস্তা ভারতীয় K.S GOLD ব্র্যান্ডের জিরা উদ্ধার করা হয়। প্রতিটি বস্তায় ৩০ কেজি করে মোট ৭৫০ কেজি জিরা পাওয়া যায়। প্রতি কেজি জিরার আনুমানিক বাজারমূল্য ৫০০ টাকা হিসাবে জব্দ করা জিরার মূল্য দাঁড়ায় ৩ লাখ ৭৫ হাজার টাকা। এ ছাড়া জিরা পরিবহনে ব্যবহৃত পিকআপটির আনুমানিক মূল্য ৮ লাখ টাকা। সে হিসাবে জব্দ করা জিরা ও গাড়ির মোট মূল্য ১১ লাখ ৭৫ হাজার টাকা।

 

পুলিশ জানায়, রাত ২টা ১৫ মিনিটের দিকে উদ্ধার করা জিরা ও পিকআপ গাড়িটি আনুষ্ঠানিকভাবে জব্দ করা হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পালিয়ে যাওয়া দুজনকে শনাক্ত ও আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

 

Manual6 Ad Code

জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্টে তল্লাশি চালিয়ে ভারতীয় জিরাসহ একটি পিকআপ জব্দ করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়িতে থাকা দুই ব্যক্তি পালিয়ে যান। তাঁদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সিলেটভিউ২৪ডটকম

Manual2 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com