• সিলেট, রাত ১০:০৩, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন সিলেটের শ্রেষ্ঠ গ্রাম পুলিশ শাহীন

admin
প্রকাশিত নভেম্বর ৮, ২০২৬
প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন সিলেটের শ্রেষ্ঠ গ্রাম পুলিশ শাহীন

Manual6 Ad Code

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন সিলেটের শ্রেষ্ঠ গ্রাম পুলিশ শাহীন

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক

Manual2 Ad Code

প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে সিলেট বিভাগের শ্রেষ্ঠ গ্রাম পুলিশের পুরস্কার ও সম্মাননা গ্রহণ করেছেন বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্য শাহীন আহমদ।

শনিবার (৭ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত বাংলাদেশ গ্রাম পুলিশ মহাসমাবেশে তাঁর হাতে এ পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, দ্রুত তথ্য আদান-প্রদান এবং তৃণমূল পর্যায়ে সরকারি সেবা পৌঁছে দিতে অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।

Manual6 Ad Code

শাহীন আহমদের এ অর্জনে অভিনন্দন জানিয়েছেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা মজুমদার। তিনি বলেন, এ স্বীকৃতি বিয়ানীবাজার উপজেলার জন্য গর্বের। তাঁর সততা ও নিষ্ঠা অন্য গ্রাম পুলিশ সদস্যদেরও দায়িত্ব পালনে অনুপ্রাণিত করবে।
শাহীন আহমদ বলেন, এ পুরস্কার তাঁর দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। সাধারণ মানুষের সেবা ও আইনশৃঙ্খলা রক্ষায় আজীবন নিষ্ঠার সঙ্গে কাজ করতে সবার দোয়া চান তিনি।

 

মহাসমাবেশে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সিলেটভিউ২৩ডটকম

Manual8 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com