• সিলেট, রাত ৯:৫৩, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ছাতকে কালারুকা ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মাহমুদ আজমের সমর্থনে বিশাল মতবিনিময় সভা

admin
প্রকাশিত নভেম্বর ১০, ২০২৬
ছাতকে কালারুকা ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মাহমুদ আজমের সমর্থনে বিশাল মতবিনিময় সভা

Manual5 Ad Code

ছাতকে কালারুকা ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মাহমুদ আজমের সমর্থনে বিশাল মতবিনিময় সভা

Manual5 Ad Code

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

Manual7 Ad Code

সুনামগঞ্জের ছাতক উপজেলার ৪ নং কালারুকা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, কালারুকা গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবী, শিক্ষানুরাগী ও বিএনপি নেতা গোলাম মাহমুদ আজমের সমর্থনে এক বিশাল নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
​সোমবার রাত ৯টার দিকে কালারুকায় প্রার্থীর নিজ বাসভবন প্রাঙ্গণে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
​প্রবীণ মুরব্বি ফখর উদ্দিন অক্ষরের সভাপতিত্বে এবং বুরহান উদ্দিন, মাওলানা তোফায়েল আহমদ মিনার ও পাপলু মিয়ার যৌথ পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন মাওলানা তোফায়েল আহমদ মিনার। এর আগে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা সাইফুল ইসলাম।
​সভায় সভাপতির বক্তব্যের পর প্রবীণ মুরব্বি, সমাজসেবক ও স্থানীয় নেতৃবৃন্দের আহ্বানে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী গোলাম মাহমুদ আজম তার বক্তব্যে বলেন
​আমি কালারুকা ইউনিয়নের সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং এই অবহেলিত জনপদকে একটি আধুনিক, সুশাসিত ও বৈষম্যহীন মডেল ইউনিয়নে রূপান্তর করার স্বপ্ন নিয়ে আপনাদের দ্বারে এসেছি। ব্যক্তি স্বার্থ বা ক্ষমতার জন্য নয়, জীবনের প্রতিটি পদক্ষেপে আপনাদের সুখে-দুঃখে পাশে থাকাই আমার মূল লক্ষ্য। কালারুকা সাতপাড়াসহ পুরো ইউনিয়নের প্রবীণদের অভিজ্ঞতা এবং তরুণদের শক্তিকে কাজে লাগিয়ে আমরা একটি সুন্দর কালারুকা ইউনিয়ন গড়ে তুলব। আপনারা অতীতেও আমার পাশে ছিলেন, আগামী দিনগুলোতেও আপনাদের মূল্যবান দোয়া, সমর্থন ও সার্বিক সহযোগিতা কামনা করছি।
​সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রবীণ মুরব্বি সাজ্জাদুর রহমান, এ কে এম রিপন তালুকদার, মকসুদ আলী, সাবেক ইউপি সদস্য শফিক মিয়া, মানিক মিয়া, ছালিক মিয়া, অধ্যক্ষ মাহবুর রহমান তাজুল, আমিনুল হক, আবদুল কাইয়ুম, এ এস এম দুলাল মেম্বার, মঈন উদ্দিন, তৈয়ব আলী, সাবেক ইউপি সদস্য নুর ইসলাম, সাব্বির আহমদ, জসিম উদ্দিন, কামাল উদ্দিন, ইকবাল আহমদ, অ্যাডভোকেট মুহিবুর রহমান মানিক, আবুল কালাম, হেলাল মিয়া, সোনাই মিয়া, কালা মিয়া, জামাল আহমদ, লাভলু মিয়া, নবীর হোসেন, জামাল উদ্দিন, মর্তুজ আলী বাবুল, তারেক আহমদ, শিপন আহমদ, কামাল উদ্দিন, আবদুল হক, পাপলু মিয়া, কফিল উদ্দিন, কছরুজ্জামান, শাহজাহান মিয়া, মাওলানা মামুনুর রশিদ মামুন, শামীম আহমদ, দেলোয়ার হোসেন, বুরহান উদ্দিন ও মিন্টু দাশসহ স্থানীয় নেতৃবৃন্দ।
​মতবিনিময় সভায় কালারুকা সাতপাড়ার অন্তর্ভুক্ত বিভিন্ন গ্রামের সর্বস্তরের প্রবীণ মুরুব্বিয়ান, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবক ও তরুণ সমাজের বিপুলসংখ্যক প্রতিনিধি উপস্থিত থেকে গোলাম মাহমুদ আজমের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com