• সিলেট, সন্ধ্যা ৬:৫০, ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

উপদেষ্টা পদ থেকে পদত্যাগে ‘আগ্রহী ছিলেন না’ মাহফুজ

admin
প্রকাশিত ডিসেম্বর ১২, ২০২৫
উপদেষ্টা পদ থেকে পদত্যাগে ‘আগ্রহী ছিলেন না’ মাহফুজ

Manual1 Ad Code

উপদেষ্টা পদ থেকে পদত্যাগে ‘আগ্রহী ছিলেন না’ মাহফুজ

অনলাইন ডেস্ক

Manual5 Ad Code

 

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছেন সরকারের দুই ছাত্র প্রতিনিধি মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে তাদের মধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মাহফুজ আলম পদত্যাগে আগ্রহী ছিলেন না বলে জানা গেছে।

তবে সরকারের চাপের কারণে তিনি শেষ পর্যন্ত পদত্যাগে সম্মত হন। মাহফুজ নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারেও আগ্রহী ছিলেন না বলে জানা গেছে।

গত বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। বৃহস্পতিবার ত্রয়োদশ সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার কয়েক ঘণ্টা আগে উপদেষ্টা পরিষদের বৈঠকে যোগ দিয়ে সরকার থেকে আনুষ্ঠানিক বিদায় নেন মাহফুজ।

Manual5 Ad Code

মাহফুজ কোন দলে যোগ দেবেন, তা নিয়ে দুই দিন ধরে গুঞ্জন চলছে। একই গুঞ্জন আছে পদত্যাগী আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে নিয়েও। তবে বৃহস্পতিবার তিনি জানিয়েছেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করনে।
জানা যায়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করা মাহফুজ আলম নির্বাচনে আগ্রহী নন। আগেও ছাত্র রাজনীতিতে তিনি মিছিল-সমাবেশের চেয়ে বুদ্ধিবৃত্তিক কাজে যুক্ত ছিলেন। ভবিষ্যতে একই ভূমিকায় থাকতে চান।

Manual8 Ad Code

সরকারি এবং রাজনৈতিক সূত্র জানিয়েছে, পদত্যাগে রাজি ছিলেন না তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মাহফুজ আলম। জুলাই গণঅভ্যুত্থানের ‘মাস্টারমাইন্ড’ পরিচিতি পাওয়া এ ছাত্রনেতা নির্বাচন না করে সরকারে থাকতে চেয়েছিলেন। কিন্তু প্রধান উপদেষ্টা এবং সরকারের পক্ষ থেকে তাঁকে জানিয়ে দেওয়া হয়– নির্বাচনকালীন দায়িত্বে সরকারের নিরপেক্ষতা প্রশ্নমুক্ত রাখতে পদত্যাগ করতে হবে। গতকাল উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, সরকারের নিরপেক্ষতা প্রশ্নমুক্ত রাখতেই দুই উপদেষ্টা পদত্যাগ করেছেন।

একাধিক সূত্র জানায়, মঙ্গলবার মধ্যরাতেও মাহফুজ আলম পদত্যাগ না করে আগামী সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর পর্যন্ত উপদেষ্টা পদে থাকার ইচ্ছা ব্যক্ত করেন। কিন্তু বিভিন্ন পক্ষের পরামর্শ এবং সরকার থেকে সরিয়ে দেওয়ার আশঙ্কায় বুধবার সকালে পদত্যাগে সম্মত হন।

এনসিপির এক জ্যেষ্ঠ নেতা বলেন, মাহফুজ নির্বাচনে আগ্রহী ছিলেন না, এখনও নন। কিন্তু পরিস্থিতির কারণে তাঁকে শেষ পর্যন্ত নির্বাচন করতে হবে। লক্ষ্মীপুর-১ আসনে তিনি প্রার্থী হবেন। দলে এলে এনসিপির মনোনয়ন পাবেন। এ জন্য লক্ষ্মীপুর-১ আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি।

মাহফুজ জামায়াতের সঙ্গে নির্বাচনী সমঝোতার ঘোর বিরোধী। তাঁরও বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষের প্রার্থী হওয়ার আলোচনা ছিল। কিন্তু পদত্যাগের কারণে পরিস্থিতি বদলে গেছে।

Manual4 Ad Code

সূত্র: সমকাল

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com