• সিলেট, বিকাল ৫:৩৫, ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আলোকিত ভবিষ্যতের স্বপ্ন নিয়ে সিলেট সোলার সলিউশনের যাত্রা শুরু

admin
প্রকাশিত অক্টোবর ২৬, ২০২৫
আলোকিত ভবিষ্যতের স্বপ্ন নিয়ে সিলেট সোলার সলিউশনের যাত্রা শুরু

Manual5 Ad Code

প্রেস বিজ্ঞপ্তি : সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সোলার প্যানেল প্রযুক্তির উন্নয়ন খুবই গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী। সূর্যের শক্তিকে ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া জ্বালানি সংকট সমাধানে বড় ভূমিকা রাখতে পারে।বিদ্যুৎ ঘাটতি মোকাবিলায় নতুন এ সোলার প্রযুক্তি লোডশেডিংয়ের সময়ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করবে।

Manual5 Ad Code

এই প্রযুক্তির মাধ্যমে উৎপাদিত বিদ্যুৎ গ্রিডে সরবরাহ করা যায় অথবা নিজস্ব চাহিদা মেটানো যায়, যা বিদ্যুতের উপর নির্ভরতা কমায় এবং বৈদেশিক মুদ্রাও সাশ্রয় করতে সাহায্য করে।

Manual7 Ad Code

সোলার প্যানেল থেকে উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে সরবরাহ করে বিদ্যুৎ ঘাটতি কমানো এবং বিদ্যুৎ বিল সাশ্রয় করা যায়। যা বিদ্যুৎ ঘাটতির সময়ে বা রাতে বিদ্যুৎ সরবরাহের জন্য সোলার প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুৎ ব্যাটারিতে জমা করে রাখা যায়।এতে জ্বালানি আমদানির উপর নির্ভরতা কমানোর মাধ্যমে বৈদেশিক মুদ্রা সাশ্রয় রোধ করা সম্ভব। যা নবায়নযোগ্য এবং পরিবেশবান্ধব জ্বালানি উৎস যা দূষণ কমায়।

তিনি এ নতুন প্রযুক্তি সহজীকরনের মাধ্যমে সর্বত্র চালু করতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।

তিনি শনিবার (২৫ অক্টোবর) দুপুরে নগরীর সুরমা টাওয়ারে সিলেট সোলার সলিউশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

Manual1 Ad Code

সিলেট সোলার সলিউশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা
মোহাম্মদ ফাহিম মাহমুদ ফুরুক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ফালাকুজ্জামান চৌধুরী জগলু, সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান, এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ নজরুল ইসলাম,জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমদ, লালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খায়রুল আফিয়ান চৌধুরী,ক্রাউন মাইক্রো গ্লোবাল বাংলাদেশ এর কান্ট্রি ম্যানেজার ফাহিম মাহমুদ, অপারেশন ম্যানেজার নোমান আব্দুল্লাহ, ডিভিশনাল সেলস ম্যানেজার সিরাজুল ইসলাম।

Manual6 Ad Code

উপস্থিত ছিলেন, খিজিরুল হক, এডভোকেট আব্দুর রাজ্জাক, এডভোকেট সায়েম খান,বিশিষ্ট ব্যবসায়ী গোলাম কিবরিয়া, সুরমা টাওয়ার ব্যবসায়ী সমিতির সহ সভাপতি শেখ জাহেদুর রহমান মাসুম, সেক্রেটারি সেলিম আহমদ, রাজনীতিবিদ মাওলানা রুহুল আমিন,নুরুল ইসলাম খান, আব্দুল কাইয়ুম,জয়নুল হক আলম,জিতু মিয়া,সমাজসেবী জুমন আহমদ,কামাল আহমদ।

শুরুতে অতিথিবৃন্দ ফিতা কেটে নতুন প্রযুক্তির প্রতিষ্ঠান সিলেট সোলার সলিউশন এর শুভ উদ্বোধন করেন।

এ ব্যাপারে আলাপকালে সিলেট সোলার সলিউশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফাহিম মাহমুদ ফুরুক জানান, একটি পরিচ্ছন্ন, টেকসই ও আলোকিত ভবিষ্যতের স্বপ্ন নিয়ে সিলেট সোলার সলিউশন যাত্রা শুরু হয়েছে । যেখানে প্রত্যেকের ঘরের ছাদই হবে এক একটি বিদ্যুৎ উৎপাদনের কেন্দ্র। বিদ্যুৎ বিভ্রাট ও IPS এর অতিরিক্ত বিলের ঝামেলা ছাড়াই আলোকিত হবে প্রতিটি ঘর। এ প্রযুক্তির মাধ্যমে নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান ও পরিচালনা করা সম্ভব বলে তিনি জানান।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com