• সিলেট, বিকাল ৫:৪৫, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শান্তিগঞ্জে ফসল রক্ষা বাঁধ নির্মাণে গণশুনানি

admin
প্রকাশিত ডিসেম্বর ১২, ২০২৫
শান্তিগঞ্জে ফসল রক্ষা বাঁধ নির্মাণে গণশুনানি

Manual2 Ad Code

শান্তিগঞ্জে ফসল রক্ষা বাঁধ নির্মাণে গণশুনানি

Manual1 Ad Code

শান্তিগঞ্জ প্রতিনিধি

 

 

Manual3 Ad Code

সুনামগঞ্জের শান্তিগঞ্জে উপজেলা কাবিটা স্কীম প্রণয়ন ও বাস্তবায়ন মনিটরিং কমিটির উদ্যােগে ২০২৫-২৬ অর্থবছরে হাওর এলাকায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ক্ষতিগ্রস্থ বাঁধ মেরামত/সংস্কার/স্কীম প্রণয়ন ও বাস্তবায়নের লক্ষ্যে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণের জন্য জয়কলস ও পশ্চিম পাগলা ইউনিয়নের কৃষকদের নিয়ে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলার জয়কলস ইউনিয়নের আস্তমা বাঁধে অনুষ্ঠিত গণশুনানিতে সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কাবিটা স্কিম প্রণয়ন ও বাস্তবায়ন কমিটির সভাপতি মোহাম্মদ শাহজাহান।

Manual3 Ad Code

শান্তিগঞ্জ উপজেলার দায়িত্বে থাকা পাউবোর উপ-সহকারী প্রকৌশলী(এসও) মোহন মিয়ার পরিচালনায় গণশুনানিতে বক্তব্য দেন উপজেলা কৃষি সম্প্রাসারণ কর্মকর্তা মোফাজ্জল হোসেন মায়া, উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. অলি ওল্লাহ, প্রশাসনিক কর্মকর্তা শাহিনুর রহমান, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জিয়াউল হক, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মহির উদ্দিন, বিএনপি নেতা সিরাজ মিয়া, আওলাদ হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রনজিৎ সুত্রধর, শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের নির্বাহী সদস্য মাওলানা খলিলুর রহমান, ইউপি সদস্য লিটন মিয়া, যুবদল নেতা রায়হান মিয়া, হুমায়ুন কবির, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, সাধারণ সম্পাদক মো. নুরুল হক, অর্থ সম্পাদক আতিকুর রহমান রুয়েব, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক উসমান গনি, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আরও অনেকে।

Manual2 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com