• সিলেট, সকাল ৯:৫২, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

‘জকিগঞ্জ-কানাইঘাটের উন্নয়নে সবার সহযোগিতা চাই’- চাকসু মামুন

admin
প্রকাশিত ডিসেম্বর ১৪, ২০২৫
‘জকিগঞ্জ-কানাইঘাটের উন্নয়নে সবার সহযোগিতা চাই’- চাকসু মামুন

Manual8 Ad Code

‘জকিগঞ্জ-কানাইঘাটের উন্নয়নে সবার সহযোগিতা চাই’- চাকসু মামুন

Manual8 Ad Code

 

Manual1 Ad Code

পিছিয়ে থাকা জকিগঞ্জ – কানাইঘাটের প্রত্যাশিত উন্নয়নের জন্য সবার সহযোগিতা চেয়েছেন সিলেট জেলা বিএনপির প্রথম সহ সভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন)।

তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে এই অঞ্চলে দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। যার কারণে রাস্তাঘাট, শিক্ষা ব্যবস্থা ও স্বাস্থ্যসেবার বেহাল দশা রয়েছে। এসব সমস্যা সমাধানের জন্য দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। উন্নয়ন প্রশ্নে আমরা সবাই ঐক্য, সবার আগে এলাকার উন্নয়ন।’

Manual3 Ad Code

শনিবার (১৩ ডিসেম্বর) বাদ মাগরিব কানাইঘাট উপজেলার সড়কের বাজারে বিএনপির সমাবেশ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরও বলেন, ‘এ অঞ্চলের মানুষ বিএনপিকে ভোট দিতে চায়। স্থানীয় নেতাকর্মীরাও প্রস্তুত রয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছে তৃণমূলের নেতা-কর্মীরা।’

তিনি বলেন, ‘সিলেট-৫ আসন হলো বিএনপির দুর্গ। এ দুর্গ রক্ষা করতে আগামী সংসদ নির্বাচনে যেকোনো চ্যালেঞ্জ নিতে প্রস্তুত রয়েছি। এ অঞ্চলে বিএনপিকে দূর্বল করার জন্য নানামুখি ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্র রুখতে বিএনপির নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।’

স্থানীয় সাবেক চেয়ারম্যান আলতাফ হোসেনের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সহ- ছাত্রবিষয়ক সম্পাদক সাইদুল হক মাসুমের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- কানাইঘাট উপজেলা বিএনপির সহ-সভাপতি ওয়েছ আহমদ, মহানগর কৃষকদলের সহ-সভাপতি নজরুল ইসলাম প্রধান, জেলা সদস্য মাহবুবুল আলম, জকিগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মাসুক আহমদ, সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস শাকুর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুল ইসলাম লেইছ, শ্রমিকদলের সভাপতি মঞ্জুর আহমদ, কানাইঘাট পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সহ-সভাপতি জালাল আহমদ জনি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান পারভেজ, যুগ্ম সম্পাদক কাওছার আহমদ বাঙালি, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আহমদ, কোষাধ্যক্ষ আবুল বাশার, ছাত্রবিষয়ক সম্পাদক রহুল আমিন, সাবেক জেলা ছাত্রদলনেতা অ্যাডভোকেট নাসির উদ্দীন সাদিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য-সচিব আমিনুল ইসলাম, বিএনপি নেতা এবাদ মেম্বার, আব্দুন নূর, কুতুবউদ্দিন মেম্বার, নজরুল ইসলাম, আব্দুর রব, শাহ জামাল, শামসুল ইসলাম, মখলিছ, বখতিয়ার চৌধুরী, জিএম কামাল, আব্দুল্লাহ চৌধুরী, আবুল কালাম, কুতুবউদ্দিন, মহিউদ্দিন, মঈনুদ্দিন, আহমদ হোসেন, ছাত্রদলনেতা রুবেল , শিমুল প্রমুখ।

Manual8 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com