• সিলেট, রাত ১১:৪৭, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

admin
প্রকাশিত ডিসেম্বর ১৪, ২০২৫
সিলেটে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

Manual2 Ad Code

সিলেটে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক

 

Manual6 Ad Code

সিলেটে যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সিলেটে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) সকালে শ্রদ্ধা-ভালোবাসায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেন সিলেটের সর্বস্তরের মানুষ। সকালে সরকারি বিভিন্ন দপ্তর, বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, মুক্তিযোদ্ধা সংসদ, পেশাজীবী সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গ পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

 

Manual2 Ad Code

 

Manual8 Ad Code

ভালোবাসার অর্ঘে জাতির এই শ্রেষ্ট সন্তানদেরকে স্মরণ করছেন সিলেটবাসী। শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে চৌহাট্টাস্থ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জমায়েত হয়েছেন সিলেটের সর্বস্তরের মানুষ। রবিবার সকাল থেকে সিলেটের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন, সিলেট সিটি করপোরেশন, মহানগর পুলিশ কমিশনার, জেলা পুলিশ সুপার, জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক দল ও প্রতিষ্ঠান পুষ্পশ্রদ্ধা অর্পণ করে।

Manual2 Ad Code

 

এছাড়াও দিবসটি উপক্ষে শহীদ মিনার, কবরস্থান ও স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, র‌্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রক্তদান কর্মসূচি, দোয়া মাহফিল ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী ইত্যাদির আয়োজন করা হয়েছে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com