• সিলেট, রাত ১২:৫৩, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

শাকসু নির্বাচনে ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা

admin
প্রকাশিত ডিসেম্বর ১৫, ২০২৫
শাকসু নির্বাচনে ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা

Manual1 Ad Code

শাকসু নির্বাচনে ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা

শাবি প্রতিনিধি

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনে ২২ সদস্যের প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শাবিপ্রবি শাখা।

Manual6 Ad Code

 

আসন্ন নির্বাচনে প্যানেলের নাম ঘোষণা করা হয়েছে ‘সম্মিলিত সাস্টিয়ান ঐক্য’ নামে। ২৩ টি পদের মধ্যে ২২ পদ ঘোষণা করা হলেও মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে কোনো প্রার্থী দিতে পারেননি তারা।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্যানেল ঘোষনা করেন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।

প্যানেল অনুযায়ী সহ-সভাপতি (ভিপি) পদে লড়বেন মোস্তাকিম বিল্লাহ, সাধারণ সম্পাদক (জিএস) পদে মারুফ বিল্লাহ এবং সহ- সাধারণ সম্পাদক (এজিএস) পদে জহিরুল ইসলাম।

এ ছাড়া অন্যান্য পদে রয়েছেন, ক্রীড়া সম্পাদক শাকিল হাসান, সহ-ক্রীড়া সম্পাদক জিল্লুর রহমান জিলন, সাহিত্য ও বার্ষিকী সম্পাদক মো. আসাদুল হক, সাংস্কৃতিক সম্পাদক অমিত মালাকার।

ধর্ম ও সম্প্রতি বিষয়ক সম্পাদক মো. তাজুল ইসলাম, সমাজসেবা সম্পাদক রুবেল মিয়া রাব্বি, ছাত্রীবিষয়ক সম্পাদক মাহমুদা রিয়া, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক মোস্তফা আহমেদ, শিক্ষা গবেষণা ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মুনতাসির মামুন শুভ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক তারেক রহমান, আন্তর্জাতিক সম্পাদক মোহাম্মদ আশিক।

 

Manual8 Ad Code

পরিবহন সম্পাদক নাসিমুল হুদা, ক্যাফেটেরিয়া ও ক্যান্টিন সম্পাদক সোহানুর রহমান, আইন ও মানবাধিকার সম্পাদক খালিদ সাইফুল্লাহ।

এছাড়া সদস্য হিসেবে রয়েছেন- হৃদয় মিয়া, হৃদয় আহসান, আফফান, অন্তুগোপ ও মারুফ সাকলাইন।

Manual4 Ad Code

মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে কোনো প্রার্থী দিতে না পারার ব্যাপারে নাছির উদ্দিন নাছির বলেন, ‘যেহেতু এটা একটি ইনক্লুসিভ প্যানেল, আমরা চেষ্টা করছি এই পদে যোগ্য প্রার্থী দেওয়ার।’

Manual1 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com