• সিলেট, রাত ৯:৫৭, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

জামায়াত কখনো ফ্যা সি বা দে র সঙ্গে আপস করেনি-ডা. শফিকুর রহমান

admin
প্রকাশিত ডিসেম্বর ১৬, ২০২৫
জামায়াত কখনো ফ্যা সি বা দে র সঙ্গে আপস করেনি-ডা. শফিকুর রহমান

Manual1 Ad Code

 

Manual8 Ad Code

জামায়াত কখনো ফ্যা সি বা দে র সঙ্গে আপস করেনি-ডা. শফিকুর রহমান
নিজস্ব প্রতিবেদক

Manual2 Ad Code

 

Manual5 Ad Code

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিবাদের সঙ্গে অনেকে আপস করলেও জামায়াত করেনি এবং ভবিষ্যতেও কোনো অন্যায়ের সঙ্গে আপস করবে না। মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল জাতীয় প্রেস ক্লাবে জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণ শাখা আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণের আমির মো. নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও মাওলানা এ টি এম মাসুম। ডা. শফিকুর রহমান বলেন, ‘ওসমান হাদির ওপর হামলার ঘটনায় সারা দেশের মানুষ যেখানে সমব্যথী সেখানে সিইসির বক্তব্যে আমরা ক্ষুব্ধ। তাকে নিজের জায়গা এবং বক্তব্যের ব্যাখ্যা দিতে হবে।’

তিনি বলেন, একজন বিপ্লবী আহত হবে, তারপর সরকার নড়েচড়ে বসবে না এমন সরকার আমরা চাই না।’ ওসমান হাদির ওপর হামলাকারীদের এখনো গ্রেপ্তার করতে পারেনি সরকার, তাহলে সরকারের কাজটা কী? এমন প্রশ্ন রাখেন জামায়াত আমির। এ ঘটনার জন্য ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করা উচিত বলেও মনে করেন তিনি। তিনি আরও বলেন, ৫৪ বছর জাতির ভাগ্য চোরাবালিতে হারিয়ে গিয়েছিল। অভ্যুত্থানের ঐক্যকে আঁকড়ে ধরে এবার সামনে এগিয়ে যাওয়ার সুযোগ এসেছে। জামায়াত ক্ষমতায় গেলে সব দলকে সরকারে নিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করে গড়ে তোলা হবে।

জামায়াতকে নিয়ে কোনো খবর প্রচারে খণ্ডিত বা বিকৃত উপস্থাপনার মাধ্যমে অপপ্রচার না করার অনুরোধ জানান জামায়াত আমির। ন্যায়সংগত ও সত্য সমালোচনা তারা গ্রহণ করবেন, তবে দেশের ক্ষতি হয় এমন সাংবাদিকতা থেকে বিরত থাকার আহ্বান জানান।

Manual3 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com