• সিলেট, দুপুর ২:১৩, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আমাদেরকে শো ষ ণ-ব ঞ্চ না র বৃত্ত ভা ঙ তে হবে-রেজা-উন-নবী

admin
প্রকাশিত ডিসেম্বর ১৬, ২০২৫
আমাদেরকে শো ষ ণ-ব ঞ্চ না র বৃত্ত ভা ঙ তে হবে-রেজা-উন-নবী

Manual7 Ad Code

মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে খান মো. রেজা-উন-নবী
আমাদেরকে শো ষ ণ-ব ঞ্চ না র
বৃত্ত ভা ঙ তে হবে-রেজা-উন-নবী

Manual4 Ad Code

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বলেছেন, শোষণ-বঞ্চনা থেকে মুক্তির জন্য জনতা যুদ্ধ করে এ দেশ স্বাধীন করেছিল। কিন্তু এখনও আমাদের সেই লক্ষ্য পূরণ হয়নি। শোষণ-বঞ্চনা থেকে মুক্তি মেলেনি। দেশের সাধারণ মানুষ এখনও শোষণ-বঞ্চনার বৃত্তে রয়ে গেছে। তাই আমাদের যুদ্ধ এখনও শেষ হয়নি। আমাদেরকে শোষণ-বঞ্চনার বৃত্ত ভাঙতে হবে।
মহান বিজয় দিবস উপলক্ষ্যে আজ মঙ্গলবার দুপুরে শারদা স্মৃতি ভবনে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশ স্বাধীন করেছিলেন। কিন্তু এখনও তারা ভালো বাসস্থান পাচ্ছেন না। তারা দুই বেলা দুমুঠো খেতে পারেন না। খান মো. রেজা-উন-নবী বলেন, যে ব্যবস্থায় সাধরণ মানুষ বঞ্চিত হয়, সেই ব্যবস্থা এ দেশে কোনোভাবেই কাম্য নয়। আমাদের শাসন ব্যবস্থা হতে হবে জনগণের কল্যাণে।
সভাপতির বক্তব্যে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেন, আমরা হাজার বছরের মুক্তির আকাঙ্খা থেকে এ দেশ স্বাধীন করেছি। একসময় পাকিস্তানিরা এ দেশ শাসন করেছিল। এর আগে সেন, পাল, মোঘল ও বৃটিশরা শাসন করেছিল। নেতৃত্বের দুর্বলতা না থাকলে আমরা আরও আগেই স্বাধীন হতাম।
রেজাই রাফিন সরকার বলেন, স্বাধীনতা শুধু অর্জন করলেই হয় না। অনেক দেশ স্বাধীন হলেও সার্বভৌমত্ব অক্ষুন্ন রাখতে পারছে না। আমাদেরকেও স্বাধীনতা ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় কাজ করতে হবে।
অনুষ্ঠানে সিলেট সিটি কর্পোরেশন এলাকায় ৩১৫ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা জানানো হয়। মধ্যাহ্ন ভোজের পাশাপাশি পাশাপাশি মুক্তিযোদ্ধাদের সম্মানিও প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল হক, সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিত দেব ছাড়াও বীর মুক্তিযোদ্ধাগণ ও তাদের পরিবারের সদস্যরা, সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

মহান বিজয় দিবসে সিসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন

Manual2 Ad Code

মহান বিজয় দিবসে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও সিলেটের বিভাগীয় কমিশনার খান. মো. রেজা-উন-নবী।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৬টা ৩০ মিনিটের দিকে সিসিক প্রশাসক প্রথমে নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের মূল বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও স্থানীয় সরকারের উপপরিচালক সুবর্ণা সরকার, সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিত দেব, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) লে. কর্নেল (অব.) মোহাম্মদ উল্লাহ সজীব, নির্বাহী প্রকৌশলী (পূর্ত) মো. রজি উদ্দিন খান, ট্যাক্সেশন অফিসার মো. জামিলুর রহমান, শিক্ষা অফিসার ড. মো. তুতিউর রহমানসহ সিসিকের কর্মকর্তা ও কর্মচারীগণ।

Manual7 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com