• সিলেট, সকাল ৮:২১, ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

তারেক রহমান দেশে ফেরা: বিক্রি হয়ে গেছে ফ্লাইটের সব টিকিট

admin
প্রকাশিত ডিসেম্বর ১৮, ২০২৫
তারেক রহমান দেশে ফেরা: বিক্রি হয়ে গেছে ফ্লাইটের সব টিকিট

Manual7 Ad Code

তারেক রহমান দেশে ফেরা: বিক্রি হয়ে গেছে ফ্লাইটের সব টিকিট

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক

Manual1 Ad Code

দীর্ঘ ১৮ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির পক্ষ থেকে আগেই এ তথ্য জানানো হলেও মঙ্গলবার (১৬ ডিসেম্বর) নিজ মুখেই তিনি আনুষ্ঠানিকভাবে দেশে ফেরার ঘোষণা দেন।

সূত্রের বরাতে জানা যায়, লন্ডন সময় ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা ২০ মিনিটে হিথ্রো বিমানবন্দর থেকে বিজি২০২ ফ্লাইটে তিনি ঢাকার উদ্দেশে রওনা দেবেন। ওই ফ্লাইটে তার সঙ্গে অন্তত ৫০ জন বিএনপি নেতা-কর্মী থাকবেন। বাংলাদেশ সময় ২৫ ডিসেম্বর সকালে ঢাকায় পা রাখবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

তার দেশে ফেরার খবরে বিএনপির নেতাকর্মীরা একসঙ্গে টিকিট পাওয়ার চেষ্টা করেছিলেন, তবে অল্প সময়ের মধ্যে সব টিকিট বিক্রি হয়ে গেছে।

Manual3 Ad Code

দেশে ফেরার আগে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত একটি আলোচনা সভায় তারেক রহমান নেতাকর্মীদের এয়ারপোর্টে উপস্থিত না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেন।

তিনি বলেন, ‘২৫ তারিখে ইনশাআল্লাহ আমি দেশে ফিরবো। তবে দয়া করে কেউ এয়ারপোর্টে যাবেন না, কারণ সেখানে হট্টগোল সৃষ্টি হবে এবং দেশের ও দলের সুনাম ক্ষুণ্ণ হতে পারে।’

দেশে ফিরে তারেক রহমানের বাসভবন ও অফিসের সংস্কার কাজ প্রায় শেষ। গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়িতে দেয়ালে শুভ্র রঙ, কাঁটাতারের বেড়া ও সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। বাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বক্স বসানো হয়েছে এবং ছোট গেইট পরিবর্তন করে বড় করা হয়েছে।

Manual4 Ad Code

ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্ত্রী ডা. জুবাইদা রহমান বর্তমানে ঢাকায় থাকছেন। তাদের একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও বাবার সঙ্গে দেশে ফিরে আসতে পারেন। দেশে ফিরে তিনি গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে দফতরি কার্যক্রম পরিচালনা করবেন।

এদিকে, বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে ‘প্রধান নিরাপত্তা কর্মকর্তা’ হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে। বিএনপি জানিয়েছে, দলের সর্বোচ্চ নেতৃত্বের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার ও সুসংহত করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com