• সিলেট, সকাল ১০:৫৫, ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

হাজী মস্তকীন আলীর মৃত্যুতে এড. এমরান চৌধুরীর শোক

admin
প্রকাশিত ডিসেম্বর ১৮, ২০২৫
হাজী মস্তকীন আলীর মৃত্যুতে এড. এমরান চৌধুরীর শোক

Manual4 Ad Code

সিলেট সদর উপজেলা মঞ্চের আহবায়ক জামাল উদ্দিনের শ্বশুর বিয়ানীবাজার উপজেলার দুভাগ ইউনিয়নের খাড়াভরা গ্রামের বিশিষ্ট মুরব্বী হাজী মোঃ মস্তকীন আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ সিলেট-৬ আসনে বিএনপি ধানের শীষের মনোনীত এমপি পদপ্রার্থী ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) এক বিবৃতিতে তিনি বলেন, মরহুম হাজী মোঃ মস্তকীন আলী ছিলেন একজন ধর্মভীরু, সৎ ও সমাজসেবামূলক ব্যক্তিত্ব। এলাকার মানুষের কাছে তিনি ছিলেন অত্যন্ত শ্রদ্ধাভাজন ও গ্রহণযোগ্য এক মুরব্বী। তাঁর মৃত্যুতে শুধু পরিবার নয়, দুভাগ ইউনিয়নবাসী একজন অভিভাবকসুলভ মানুষকে হারালো। এই শোকের ক্ষতি সহজে পূরণ হবার নয়। তিনি আরও বলেন, শোকাহত পরিবার—বিশেষ করে সিলেট সদর উপজেলা মঞ্চের আহবায়ক জামাল উদ্দিন ও তাঁর পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তাওফিক দান করেন, এই দোয়া করি।
এদিকে এক শোক বার্তায় জিয়া মঞ্চ সিলেট জেলা শাখার আহ্বায়ক মো. সাহেদ আহমদ ও সদস্য সচিব মো. মস্তাক আহমদ সিলেট সদর উপজেলা মঞ্চের আহবায়ক জামাল উদ্দিনের শ্বশুর বিয়ানীবাজার উপজেলার দুভাগ ইউনিয়নের খাড়াভরা গ্রামের বিশিষ্ট মুরব্বী হাজী মোঃ মস্তকীন আলীর মৃত্যুতে অনুরোপ শোক প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ্য, হাজী মোঃ মস্তকীন আলী মঙ্গলবার রাত সাড়ে ১০টায় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন) বিজ্ঞপ্তি

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com