‘বিএনপির হা রা নো আসন উ দ্ধা র করতে ঐক্যবদ্ধ হতে হবে’- চাকসু মামুন
নিউজ ডেস্ক
বিএনপির হারানো এই আসন উদ্ধার করতে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন সিলেট জেলা বিএনপির প্রথম সহ সভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন)।
তিনি বলেন, ‘জকিগঞ্জ -কানাইঘাট হলো বিএনপির দুর্গ। এই অঞ্চলের মানুষ জিয়া পরিবারেকে মনেপ্রাণে ভালোবাসে। কিন্তু দীর্ঘদিন ধরে দলের প্রার্থী না থাকায় মানুষ ধানের শীষে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে না ‘
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বাদ মাগরিব কানাইঘাট উপজেলার চতুল বাজারে বিএনপির জনসভায় উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরও বলেন, ‘একমাত্র বিএনপির হাতেই এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিরাপদ। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে টার্গেট করে নানা ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্র রুখতে বিএনপির নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।’
স্থানীয় চতুল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুন নূরের সভাপতিত্বে ও এমসি কলেজ ছাত্রদল নেতা বদরুল আমিনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির উপদেষ্টা হাজী আব্দুল হেকিম, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মালিক চেয়ারম্যান, ওয়েছ আহমদ, মহানগর কৃষকদলের সহ-সভাপতি নজরুল ইসলাম প্রধান, জেলার সদস্য মাহবুবুল আলম, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সহ-সভাপতি জালাল আহমদ জনি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান পারভেজ, যুগ্ম-সম্পাদক কাওছার আহমদ বাঙালি, জেলা কৃষক দলের সদস্য হেলাল আহমদ, কোষাধ্যক্ষ আবুল বাশার, সাবেক জেলা ছাত্রদল নেতা অ্যাডভোকেট নাসির উদ্দীন সাদিক, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রহুল আমিন, প্রবাসীবিষয়ক সম্পাদক আসাদ আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য-সচিব আমিনুল ইসলাম, শ্রমিকদলের সভাপতি জাকারিয়া আহমদ, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের মধ্যে সুলেমান আহমদ, সেলিম আহমদ, হারুনুর রশিদ মেম্বার, কাওছার আহমদ জনি, মইন উদ্দিন প্রমুখ।