• সিলেট, সকাল ১০:২৩, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

বি শৃ ঙ্খ লা ও হা ম লা স্থিতিশীলতার প্রতি হু ম কি: আ স ম রব

admin
প্রকাশিত ডিসেম্বর ১৯, ২০২৫
বি শৃ ঙ্খ লা ও হা ম লা স্থিতিশীলতার প্রতি হু ম কি: আ স ম রব

Manual8 Ad Code

বি শৃ ঙ্খ লা ও হা ম লা স্থিতিশীলতার প্রতি হু ম কি: আ স ম রব
অনলাইন ডেস্ক

 

Manual6 Ad Code

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে দেশবাসীকে চরম ধৈর্য ও সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আ স ম আবদুর রব। গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।

Manual7 Ad Code

তিনি বলেন, হাদির মৃত্যু বাংলাদেশের রাজনৈতিক পরিসরে এক অপূরণীয় ক্ষতি। তবে এই মৃত্যুকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি বা গণমাধ্যমে হামলা পরিস্থিতিকে ভিন্ন খাতে প্রবাহিত করার ইন্ধন যোগাতে পারে। যা কোনোভাবেই কাম্য নয়।

Manual1 Ad Code

বাংলাদেশের জাতীয় পতাকার প্রথম উত্তোলনকারী এই নেতা আরও বলেন, ‘নিউ এজ’ পত্রিকার সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক নূরুল কবীরকে হেনস্তা করার মতো ঘটনা অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত। এ ধরনের কর্মকাণ্ড গণতান্ত্রিক পরিবেশকে বাধাগ্রস্ত করে।’

উদ্ভূত পরিস্থিতি যেন কোনোভাবেই মূল লক্ষ্য থেকে বিচ্যুত না হয়, সে বিষয়ে দেশবাসীকে সর্বোচ্চ সজাগ থাকার আহ্বান জানা আ স ম আবদুর রব। তিনি বলেন, ‘কোনো অবিবেচনাপ্রসূত কাজ যেন ছাত্র-জনতার মহান গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক অর্জনকে নসাৎ করতে না পারে, সেদিকে খেয়াল রাখা জরুরি। জাতীয় স্বার্থে আবেগ সংবরণ করে সবাইকে ধৈর্য ধারণ এবং রাষ্ট্রীয় স্থিতিশীলতা বজায় রাখতে হবে।’

Manual8 Ad Code

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com