• সিলেট, সকাল ৮:১১, ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ওসমান হাদির জানাজা সম্পন্ন

admin
প্রকাশিত ডিসেম্বর ২০, ২০২৫
ওসমান হাদির জানাজা সম্পন্ন

Manual8 Ad Code

ওসমান হাদির জানাজা সম্পন্ন

Manual3 Ad Code

অনলাইন ডেস্ক

Manual7 Ad Code

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিপুল মানুষ। আজ শনিবার দুপুরে।

 

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির জানাজা সম্পন্ন হয়েছে। জানাজায় অংশ নেন লক্ষাধিক মানুষ।

আজ শনিবার বেলা আড়াইটার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা সম্পন্ন হয়। জানাজা পড়ান ওসমান হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক।

Manual3 Ad Code

জানাজায় অংশগ্রহণ করতে আসা লাখো মানুষ সকাল থেকেই জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রবেশ করেন। নিরাপত্তা আর্চওয়ে গেট দিয়ে ছাত্র-জনতা দক্ষিণ প্লাজায় প্রবেশ করেন।

বেলা ২টার আগে ওসমান হাদির মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নিয়ে আসা হয়। এরপরই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সেখানে ঢোকেন।

প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের আমির শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া মো. গোলাম পরওয়ার, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ছিলেন। জানাজার আগে বক্তব্য দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাবের ও ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

জানাজা ঘিরে মানিক মিয়া অ্যাভিনিউ, সংসদ ভবনের দক্ষিণাংশের দুটো মাঠ ও আশপাশের এলাকা ছিল লোকে লোকারণ্য।

Manual5 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com