• সিলেট, সকাল ৬:৫৯, ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে বাসদ প্রার্থী প্রণব জ্যোতি পাল এর কুশল বিনিময়

admin
প্রকাশিত ডিসেম্বর ২১, ২০২৫
সিলেটে বাসদ প্রার্থী প্রণব জ্যোতি পাল এর কুশল বিনিময়

Manual3 Ad Code

সিলেটে বাসদ প্রার্থী প্রণব জ্যোতি পাল এর কুশল বিনিময়

Manual2 Ad Code

নিউজ ডেস্ক

Manual1 Ad Code

সিলেট-১ আসনে বাসদ জেলা সদস্য সচিব ও প্রার্থী প্রণব জ্যোতি পাল শনিবার (২০ ডিসেম্বর) বিকাল ৪টায় নগরীর ৫নং ওয়ার্ডের কলবাখনি এলাকায় বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে সর্বসাধারণের সঙ্গে কুশল বিনিময় করেন।

Manual8 Ad Code

এসময় প্রণব জ্যোতি পালের সঙ্গে উপস্থিত ছিলেন বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর, সাবেক আহ্বায়ক উজ্জ্বল রায়, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের আহ্বায়ক মাছুমা খানম, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সাধারণ সম্পাদক মনজুর আহমদ, স্থানীয় বাসদ নেতা শহীদ আহমদ, জাহেদ আহমদ, ইউসুফ আলী প্রমুখ।

কুশল বিনিময়ের সময় প্রণব জ্যোতি পাল ওসমান হাদি হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি করেন।

Manual8 Ad Code

তিনি বলেন, ‘তার মৃত্যু গোটা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতির চিত্র পুনরায় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। জুলাই অভ্যুত্থানের পর মানুষ একটি নিরাপদ, গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখেছিল। কিন্তু গত দেড় বছরে অন্তবর্তীকালীন সরকারের ব্যর্থতার কারণে সেই আশা দুরাশায় পরিণত হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি চরমভাবে অবনত হয়েছে এবং মব সন্ত্রাসে জনজীবন বিপর্যস্ত হয়েছে।’

প্রণব জ্যোতি পাল সরকারের প্রতি আহ্বান জানান, জনজীবনের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com