• সিলেট, সকাল ৮:৫১, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে আইন শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘মুট কোর্ট সিমুলেশন’

admin
প্রকাশিত ডিসেম্বর ২২, ২০২৫
মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে আইন শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘মুট কোর্ট সিমুলেশন’

Manual5 Ad Code

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে আইন শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘মুট কোর্ট সিমুলেশন’

অনলাইন ডেস্ক

Manual2 Ad Code

মেট্রোপলিটন ইউনিভার্সিটির আইন ও বিচার বিভাগের এলএল.বি. (অনার্স) ৫০তম ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে “মুট কোর্ট সিমুলেশন”। এটি আইন ও বিচার বিভাগের ‘মুট কোর্ট’ কোর্সের অংশ হিসেবে আয়োজন করা হয়, যেখানে শিক্ষার্থীরা সরাসরি আদালতের কার্যক্রম অনুশীলনের সুযোগ পায়।

Manual3 Ad Code

এই মুট কোর্ট সিমুলেশনটি আয়োজন করে মেট্রোপলিটন ইউনিভার্সিটির আইন ও বিচার বিভাগের এলএল.বি. (অনার্স) ৫০তম ব্যাচের শিক্ষার্থীরা। আর পুরো বিষয়টির তত্ত্বাবধানে ছিলেন আইন ও বিচার বিভাগের সহকারী অধ্যাপক মিতু আক্তার।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা রাষ্ট্রপক্ষ ও আবেদনকারী পক্ষের আইনজীবীর ভূমিকায় অংশগ্রহণ করে এবং নির্ধারিত আইনি ইস্যুর ওপর যুক্তিতর্ক উপস্থাপন করে। এতে তাদের আইনি গবেষণা, যুক্তি প্রদর্শন ও মৌখিক উপস্থাপনার দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন প্রফেসর শেখ আশরাফুর রহমান। এছাড়াও প্যানেল বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন আইন ও বিচার বিভাগের সিনিয়র লেকচারার তাসফিয়া মুস্তফা এবং লেকচারার মো. সজিবুর রহমান। তাঁরা শিক্ষার্থীদের উপস্থাপনা মনোযোগ সহকারে মূল্যায়ন করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

Manual3 Ad Code

 

উল্লেখ্য, শিক্ষার্থীদের এমন একাডেমিক উদ্যোগ ও এর সফল বাস্তবায়নকে মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইমেরিটাস ড. তৌফিক রহমান চৌধুরী এবং বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান তানভীর রহমান চৌধুরী প্রশংসা করেন। তাঁরা বলেন, এ ধরনের কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের মানসম্মত আইন শিক্ষা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Manual3 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com