• সিলেট, রাত ৮:০৫, ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

‘স্বাগতম তারেক রহমান, প্রত্যাবর্তন হোক গণতন্ত্রের’

admin
প্রকাশিত ডিসেম্বর ২৪, ২০২৫
‘স্বাগতম তারেক রহমান, প্রত্যাবর্তন হোক গণতন্ত্রের’

Manual3 Ad Code

‘স্বাগতম তারেক রহমান, প্রত্যাবর্তন হোক গণতন্ত্রের’

Manual6 Ad Code

ড. তুহিন মালিক

 

Manual8 Ad Code

ঠিক এগারো বছর আগে। আমার বিরুদ্ধে যখন একযোগে রাষ্ট্রদ্রোহিতাসহ একাধিক মামলায় হুলিয়া জারী হলো। বাসা চেম্বার সব ঘিরে রাখা হলো। সবার আগে ফোন আসলো দেশের বাইরে থেকে। সেখানে তখন শেষ রাত। ঘুম থেকে উঠা উৎকন্ঠিত ভারী কন্ঠস্বরে উদ্বেগ জানালেন। সাহস যোগালেন। একটু পরপর খবর নিলেন। সেদিনের এই মর্মস্পর্শী স্মৃতি আজও আমাকে আবেগী কোরে তোলে।

tuhin malikদীর্ঘ ১৮ বছর পর তিনি দেশের মাটিতে ফিরছেন। তার ঐতিহাসিক আগমনে বাংলাদেশের শূন্য হৃদয়ে পূর্ণতা ফিরে পাক। দেশ মায়ের সন্তান তার মায়ের কোলে নিরাপদে ফিরে আসুক। দীর্ঘদিনের রাজনৈতিক শূন্যতায় স্থিতিশীলতা ফিরে পাক প্রিয় মাতৃভূমি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রক্তের ও আদর্শের এই উত্তরাধিকারী বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মর্যাদা ও নিরাপত্তার প্রতিভূ হয়ে উঠুক। প্রত্যাবর্তন হোক গণতন্ত্রের। সাম্য, ন্যয়বিচার ও ইনসাফের। সম্প্রীতি ও ঐক্যের। গণতন্ত্রকামী মানুষের জন্য সুদীর্ঘ প্রতীক্ষিত মুহূর্ত। স্বাগতম জনাব তারেক রহমান। নিরাপদ হোক আপনার নতুন পথচলা।

লেখকের ফেসবুক থেকে সংগৃহীত।

Manual3 Ad Code

বিডি প্রতিদিন/

Manual8 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com