• সিলেট, রাত ১:৪৩, ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রত্যাবর্তন উপলক্ষে জনদুর্ভোগের জন্য আগাম দুঃখ প্রকাশ বিএনপির

admin
প্রকাশিত ডিসেম্বর ২৪, ২০২৫
প্রত্যাবর্তন উপলক্ষে জনদুর্ভোগের জন্য আগাম দুঃখ প্রকাশ বিএনপির

Manual2 Ad Code

প্রত্যাবর্তন উপলক্ষে জনদুর্ভোগের জন্য আগাম দুঃখ প্রকাশ বিএনপির

অনলাইন ডেস্ক

 

Manual3 Ad Code

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও তাকে দেওয়া অভ্যর্থনাকে কেন্দ্র করে সম্ভাব্য জনদুর্ভোগের জন্য আগাম দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

Manual1 Ad Code

বুধবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দুঃখ প্রকাশ করেন তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও অভ্যর্থনা কমিটির আহ্বায়ক এবং দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

সালাহউদ্দিন আহমদ জানান, বিমানবন্দর থেকে সরাসরি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন তারেক রহমান। পথে তিনি অল্প সময়ের জন্য ৩০০ ফিট এলাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন এবং সেখানে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন।

এ অনুষ্ঠানে তারেক রহমান ছাড়া অন্য কোনো বক্তা থাকবেন না বলেও জানান সালাহউদ্দিন আহমদ।
দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে আগামী ২৫ ডিসেম্বর নিজ মাতৃভূমিতে পা রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই ঐতিহাসিক প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

Manual3 Ad Code

দেশে ফেরার পরদিন শুক্রবার বাদ জুমা দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে যাবেন তারেক রহমান। সেখান থেকে যাবেন জাতীয় স্মৃতিসৌধে। এরপর শনিবার জুলাই যোদ্ধা ওসমান হাদির কবর জিয়ারত করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

Manual2 Ad Code

বিডি-প্রতিদিন/

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com