• সিলেট, সকাল ১০:৫৬, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

বড়দিন পালিত হবে সুনামগঞ্জের ২৫ গির্জায়

admin
প্রকাশিত ডিসেম্বর ২৪, ২০২৫
বড়দিন পালিত হবে সুনামগঞ্জের ২৫ গির্জায়

Manual2 Ad Code

বড়দিন পালিত হবে সুনামগঞ্জের ২৫ গির্জায়

Manual1 Ad Code

অনলাইন ডেস্ক

Manual7 Ad Code

খ্রিষ্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উৎসবমুখর পরিবেশে পালন করতে সারাদেশে ন্যায় প্রস্তুত ২৫টি গির্জা। ইতোমধ্যেই গির্জাগুলোতে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

Manual4 Ad Code

খ্রিষ্টান সম্প্রদায়ের লোকজন যাতে সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে বড়দিন পালন করতে পারেন এজন্যে আইনশৃঙ্খলাবাহিনীর পক্ষ থেকে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা।

Manual6 Ad Code

সুনামগঞ্জ প্রেস বিটারিয়ান চার্জের সাধারণ সম্পাদক ডেনিস চক্রবর্তী জানিয়েছেন, জেলা শহরসহ সীমান্তিক উপজেলার অন্তত ২৫ টি গির্জায় বড়দিন পালিত হবে। রাত ১২ টায় গির্জায় উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হবে।

পরদিন ২৫ ডিসেম্বর দিনব্যাপী প্রার্থনা অনুষ্ঠান, বাইবেল পাঠ, কেক কাটা, কীর্তনসহ বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে উৎসব উদযাপনের কথা জানান তিনি। নির্বিঘ্নি উৎসব আয়োজনে সকলে সম্প্রদায়ের সহযোগীতা চেয়েছেন তিনি।

এদিকে বড়দিনকে সামনে রেখে নিরাপত্তা বিধানের পাশাপাশি গির্জা এলাকায় নজরদারি বৃদ্ধি করার কথা জানিয়েছেন সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল।

 

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com