• সিলেট, দুপুর ১২:৩৫, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ওসমানী বিমানবন্দরে যাত্রাবিরতিতে তারেক রহমানের বহনকারী বিমান

admin
প্রকাশিত ডিসেম্বর ২৫, ২০২৫
ওসমানী বিমানবন্দরে যাত্রাবিরতিতে তারেক রহমানের বহনকারী বিমান

Manual7 Ad Code

ওসমানী বিমানবন্দরে যাত্রাবিরতিতে তারেক রহমানের বহনকারী বিমান

নিজস্ব প্রতিবেদক

Manual7 Ad Code

নানা জল্পনা আর কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ ১৭ বছর নির্বাসনে থাকার পর অবশেষে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৫৬ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে পরিবার নিয়ে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বর্তমানে তাকে বহনকারী বিমানটি যাত্রা বিরতীতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমাবন্দরে রয়েছে। দেশের মাঠিতে তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইটটি প্রথমে অবতরণ করে তার শ্বশুড়বাড়ির এলাকা সিলেটে।

এরআগে বুধবার রাতেই যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর থেকে লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত সোয়া ১২টায়) লন্ডনের ঢাকার উদ্দেশে রওনা হন তারেক রহমান।

Manual5 Ad Code

 

নিরাপত্তার স্বার্থে তারেক রহমান বিমান থেকে না নামলেও তার আগমণ ঘিরে সিলেটে উৎসব বইছে। তাকে এক নজর দেখার জন্য অনেকেই বিমান বন্দরে ভিড় জমাবেন। তবে বিমাবন্দরে জমোয়েত না হওয়ার জন্যে ইতোমধ্যে দলের পক্ষ থেকে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। এদিকে তারেক রহমানের সঙ্গে দেশে ফিরবেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিষ্টার জাইমা রহমান।

 

Manual3 Ad Code

জানা যায়, বুধবার (২৪ ডিসেম্বর) লন্ডন স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত সোয়া ১২টায়) লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন তারেক রহমান। ইতিমধ্যেই সেটি সিলেটে অবতরণ করেছে। সেখানে ঘণ্টাখানেক যাত্রাবিরতির পর বৃহস্পতিবার দুপুর ১১টা ৫৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

 

তাকে বহনকারী বাংলাদেশ বিমানের বিজি ২০২ ফ্লাইটটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে যুক্তরাজ্যের লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে।

তারেক রহমান ২০০৭ সালে এক-এগারোর পটপরিবর্তনের পর গ্রেফতার হন। ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে ১১ সেপ্টেম্বর চিকিৎসার জন্য সপরিবার যুক্তরাজ্যে যান। এর পর থেকে তিনি সে দেশেই ছিলেন।

Manual5 Ad Code

 

এদিকে সিলেট বিমানবন্দরে তারেক রহমানের যাত্রা বিরতিকে কেন্দ্র করে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোর থেকে সড়কসহ আশপাশ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। একই সাথে সড়কে সন্দেহজনক যানবাহন তল্লাশি করতেও দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীকে।

 

 

সিলেট ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেন, ৯টা ৫৬ মিনিটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী ফ্লাইটটি ওসমানী বিমানবন্দরে অবতরণ করে। বিমানের ফ্লাইট থেকে তারেক রহমান ওসমানী বিমানবন্দরে না নামলেও এ বিষয়ে তাদের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। কোনও লেয়ার থেকেই কেউ ভেতরে ঢুকতে পারবে না।

 

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, লন্ডন থেকে প্রথমে সিলেটে আসলেও নিরাপত্তার স্বার্থে বিমান থেকে নামবেন না তারেক রহমান। দলীয় নেতাকর্মীদেরও সিলেট বিমানবন্দর এলাকায় যেতে মানা করা হয়েছে। যাত্রাবিরতির কারণে সিলেট ওসমানী বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হচ্ছে।

 

এ প্রসঙ্গে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, বৃহস্পতিবার ভোর থেকে বিমানবন্দর এলাকায় গোয়েন্দা নজরদারী জোরদার করা হয়েছে। সেই সাথে মাঠে রয়েছে সাদা পোশাকের পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলাবহিনীর বিভিন্ন ইউনিট। তাছাড়া বিমানবন্দর এলাকায় কোন লোকসমাগমও করতে দেয়া হবে না।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com