• সিলেট, সকাল ৮:০৬, ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ঢাকায় পৌঁছে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বললেন তারেক রহমান

admin
প্রকাশিত ডিসেম্বর ২৫, ২০২৫
ঢাকায় পৌঁছে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বললেন তারেক রহমান

Manual6 Ad Code

ঢাকায় পৌঁছে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বললেন তারেক রহমান
অনলাইন ডেস্ক

 

Manual3 Ad Code

দীর্ঘ ১৭ বছরের বেশি সময় নির্বাসিত জীবন শেষে প্রিয় মাতৃভূমিতে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিমানবন্দরে পৌঁছে তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেন।

বৃহস্পতিবার দুপুর ১২ টা ২৬ মিনিটে বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে ক্যাপশনে লেখা হয়, মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে কথা বলছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

Manual5 Ad Code

তারেক রহমান বলেন, আপনার শরীর কেমন আছে? দোয়া করবেন। ইনশাআল্লাহ। আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি আপনার পক্ষ থেকে বিভিন্নরকম আয়োজন করেছেন বিশেষ করে আমার নিরাপত্তার জন্য। থ্যাংক ইউ সো মাচ।

Manual6 Ad Code

এর আগে, তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট বিজি–২০২ (বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার) প্রথমে সকাল ৯টা ৫৫ মিনিটে সিলেটে অবতরণ করে। সেখানে বিরতির পর সকাল ১১টা ১৩ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা করে বিমানটি। সকাল ১১টা ৪৫ মিনিটে বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

Manual1 Ad Code

বিডি-প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com