• সিলেট, দুপুর ১:৩৭, ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে

admin
প্রকাশিত ডিসেম্বর ২৫, ২০২৫
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে

Manual7 Ad Code

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে
অনলাইন ডেস্ক

 

Manual7 Ad Code

নেতাকর্মীদের দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর পর তার এই দেশে ফেরায় জনসমুদ্রে পরিণত হয়েছে রাজধানী ঢাকার বিমানবন্দরসহ বহু এলাকা।

Manual1 Ad Code

তারেক রহমানের সঙ্গে দেশে ফিরছেন স্ত্রী ডা. জোবায়দা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। তার এই দেশে ফেরার খবর গুরুত্বের সাথে প্রচার করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

Manual8 Ad Code

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নেতার প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানীতে ইতিহাসের অন্যতম বড় সমাবেশ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। শেখ হাসিনাকে তাড়িয়ে বিদায় করার পর বিএনপির রাজনীতি নতুন গতি ফিরে পেয়েছে।

তুরস্কের গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার অন্যতম দাবিদার তারেক রহামন দীর্ঘ ১৭ বছরের নির্বাসন থেকে দেশে ফিরেছেন।

যুক্তরাজ্য ভিত্তিক সংবাদমাধ্য বিবিসিও তাদের প্রতিবেদনে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদের অন্যতম দাবিদার বলে উল্লেখ করেছে। আরেক ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সও বলেছে, বাংলাদেশের নির্বাচন সামনে রেখে দেশে ফিরছেন বাংলাদেশের নেতা, যাকে আগামী দিনের প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে।

Manual8 Ad Code

ভারতের গণমাধ্যম এনডিটিভি লিখেছে, ১৭ বছর পর স্ত্রী কন্যাকে নিয়ে দেশে ফিরলেন তারেক রহমান। সাথে ফিরল তাদের পারিবারিক বিড়ালও।

ফরাসি বার্তা সংস্থা এএফপি লিখেছে, দেশের অন্যতম শক্তিশালী রাজনৈতিক দল বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ঢাকায় পৌঁছেছেন। ৬০ বছর বয়সি তারেক রহমান ২০০৮ সালে রাজনৈতিক নিপীড়নের পর দেশ ছেড়ে লন্ডনে বসবাস শুরু করেন।

এছাড়াও বিশ্বের আরব নিউজ, ডন, জিও নিউজের মতো আরও অনেক গণমাধ্যমে তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের খবর প্রকাশ করা হয়েছে। গণমাধ্যমগুলোর বিবরণে, তারেক রহমানের এই ফেরাকে বাংলাদেশের রাজনীতির নতুন সূচনা হিসেবে চিত্রায়িত করা হয়েছে।

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com